ব্রাজিল বিশ্বকাপে খেলতে বাংলাদেশের সামনে যে সমীকরণ

০৮ জুলাই ২০২৫, ০৬:১১ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০১:৪০ AM
বাংলাদেশের মেয়েরা কি বিশ্বকাপ খেলতে পারবেন, এ প্রশ্ন এখন অনেকেরই

বাংলাদেশের মেয়েরা কি বিশ্বকাপ খেলতে পারবেন, এ প্রশ্ন এখন অনেকেরই © সংগৃহীত

প্রথমবার এশিয়ান কাপে নাম লিখিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। এবার তাই স্বপ্নটাও বড় হতে শুরু করেছে। আগামী বছর অস্ট্রেলিয়ায় লক্ষ্য থাকবে ব্রাজিল বিশ্বকাপে নাম লেখানোর। বাংলাদেশের মেয়েরা কি বিশ্বকাপ খেলতে পারবেন?

এশিয়া কাপ থেকে সরাসরি ২০২৭ বিশ্বকাপে সুযোগ করে নেবে ৬টি দল। দুটি দলের সুযোগ থাকছে আন্তঃমহাদেশীয় প্লে-অফ খেলার। বাংলাদেশকে তাই বিশ্বকাপ খেলতে হলে এশিয়া কাপে থাকতে হবে সেরা ছয়ের ভেতর।

১২টি দলকে ভাগ করা হবে তিন গ্রুপে। গ্রুপের সেরা দুই দল চলে যাবে কোয়ার্টার ফাইনালে। পয়েন্ট টেবিলের তিনে থাকলেও সুযোগ আছে। তবে সেক্ষেত্রে তিনে থাকা সেরা দুটি দল উঠবে শেষ আটে।

কোয়ার্টার ফাইনালে জেতার পর সেমিফাইনালে যাওয়ার পাশাপাশি বিশ্বকাপের টিকিটও কেটে রাখবে চার দল। হেরে যাওয়া চার দল দুটি প্লে-ইন ম্যাচে মুখোমুখি হবে। জয়ী দুই দল খেলবে বিশ্বকাপে। হেরে যাওয়া দুই দল যাবে আন্তমহাদেশীয় প্লে-অফে।

২০২৬ নারী এশিয়ান কাপের কোয়ার্টার ফাইনালে ওঠা আটটি দল সুযোগ পাবে ২০২৮ অলিম্পিক ফুটবলের বাছাইপর্ব খেলার। বাছাইপর্বে দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে আটটি দল। দুই গ্রুপ চ্যাম্পিয়ন যাবে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে।

২৯ জুলাই সিডনি টাউন হলে হবে এশিয়ান কাপের ড্র। ১২টি দলকে রাখা হয়েছে চারটি পটে। প্রতিটি পটে রয়েছে তিনটি করে দল। র‍্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকায় বাংলাদেশের নাম রয়েছে চতুর্থ পটে। প্রথম পটে রয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া, জাপান ও উত্তর কোরিয়া। দ্বিতীয় পটে চীন, দক্ষিণ কোরিয়া ও ভিয়েতনাম। তৃতীয় পটে ফিলিপাইন, চাইনিজ তাইপে ও উজবেকিস্তান। চতুর্থ পটে বাংলাদেশ ছাড়াও রয়েছে ভারত ও বাছাইপর্বে গ্রুপ ‘এ’ থেকে উঠে আসা দল।

মার্চে (১-২১) অস্ট্রেলিয়ার তিন শহরে পাঁচ ভেন্যুতে হবে এশিয়ান কাপ।

মেয়াদোত্তীর্ণ আট ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ
  • ১২ নভেম্বর ২০২৬
বিদেশি লিগে দল পেলেন বিজয়
  • ১২ নভেম্বর ২০২৬
রাতভর বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গুলি-ককটেলে আহত ১০
  • ১২ নভেম্বর ২০২৬
বাড়ির সামনের খালে মিলল বাকপ্রতিবন্ধী তরুণীর মরদেহ
  • ১২ নভেম্বর ২০২৬
শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিতর্কের মুখে ইন্দোনেশিয়ার ভাইস প্রেস…
  • ১২ নভেম্বর ২০২৬
ব্রহ্মপুত্র নদে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে দুজনের কারাদ…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950