৩৮তম জন্মদিনে মেসির ৩৮ অসাধারণ রেকর্ড

২৪ জুন ২০২৫, ০৮:২০ PM , আপডেট: ০৩ জুলাই ২০২৫, ০৮:৪১ PM
লিওনেল মেসি

লিওনেল মেসি © সংগৃহীত

দেখতে দেখতে আজ জীবনের ৩৮তম বসন্তে পা রেখেছেন লিওনেল মেসি। বিশ্ব ফুটবলে সব ক্ষেত্রেই সাফল্য পেয়েছেন আর্জেন্টাইন এ ফুটবলার। স্বভাবগত দিক থেকে শান্ত হলেও বল পায়ে তার ক্ষিপ্র গতিতে ছুটে চলা উত্তেজনার রেণু ছড়ায় গ্যালারিতে।

১৯৮৭ সালের ২৪ জুন রোজারিওতে জন্ম মেসির। জর্জ মেসি ও সেলিয়া কুচিত্তিনির তৃতীয় সন্তান মেসি পরিবারের থেকে উদ্বুদ্ধ হওয়ায় ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি আলাদা নেশা ছিল। বড় দুই ভাই রদ্রিগো ও মাতিয়াস আর তার কাজিন ইমানুয়েন বিয়াঙ্কুকি, ম্যাক্সিমিলিয়ানো ছিলেন মেসির ফুটবল খেলার সঙ্গী। বাকিটুকু ইতিহাস।

সম্ভাব্য সব ট্রফি-ই ছুঁয়েছেন মেসি। ফিফা বিশ্বকাপ, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগাসহ সব মিলিয়ে মেসির নামের সঙ্গে ৪৬টি ট্রফির রঙিন তকমা লেগেছে। ফুটবল ইতিহাসে আর কারও দখলে এত ট্রফি নেই। তবুও ছুটছেন আর্জেন্টাইন এই ক্ষুদে যাদুকর। গড়ছেন রেকর্ডের পর রেকর্ড। মেসির ৩৮তম জন্মদিনে দেখে নেওয়া যাক, তার গড়া ৩৮টি রেকর্ড।

মেসির ৩৮টি অসাধারণ ও দুর্লভ রেকর্ড: 

সর্বোচ্চ ৮টি ব্যালন ডি’অর জয়
একমাত্র খেলোয়াড়, যিনি দুটি বিশ্বকাপে গোল্ডেন বল জিতেছেন (২০১৪ ও ২০২২)
বার্সেলোনার হয়ে সর্বোচ্চ গোল (৬৭২)
লা লিগার সর্বোচ্চ গোলদাতা (৪৭৪)
এক মৌসুমে সর্বোচ্চ ৫০ গোল (২০১১–১২)
সর্বোচ্চ ১৯২ অ্যাসিস্ট (লা লিগা)
সর্বোচ্চ হ্যাটট্রিক (লা লিগায় ৩৬, চ্যাম্পিয়নস লিগে ৮)
এক বছরে সর্বোচ্চ ৯১ গোল (২০১২)
এল ক্লাসিকোতে সর্বোচ্চ গোল (২৬)
লা লিগায় সর্বোচ্চ ৫২০ ম্যাচ (বিদেশি খেলোয়াড় হিসেবে)
১০ লিগ শিরোপাজয়ী (নন-স্প্যানিশ হিসেবে)
দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ আন্তর্জাতিক গোলদাতা (১১২)
চ্যাম্পিয়নস লিগে এক ম্যাচে পাঁচ গোলের রেকর্ড
গ্রুপ ও নক-আউট মিলিয়ে সর্বোচ্চ গোল (চ্যাম্পিয়নস লিগ)
ঘরের মাঠে সর্বোচ্চ ৭৮ গোল (চ্যাম্পিয়নস লিগ)
এক ক্লাবের হয়ে সর্বোচ্চ ১২০ গোল (চ্যাম্পিয়নস লিগে)
টানা ১৮ মৌসুমে গোল (চ্যাম্পিয়নস লিগ)
সর্বোচ্চ ৮ হ্যাটট্রিক (চ্যাম্পিয়নস লিগে)-বিশ্ব তারকাদের সম্মিলিত হ্যাটট্রিক থেকেও বেশি
ইউরোপের শীর্ষ ৫ লিগে সর্বোচ্চ ৪৯৬ গোল
সর্বোচ্চ ৬টি ইউরোপিয়ান গোল্ডেন শু জয়
সর্বোচ্চ ৮ পিচিচি ট্রফি
লা লিগায় ৩০০ ম্যাচে গোলের রেকর্ড
এক মৌসুমে সর্বোচ্চ ২৭ ম্যাচে গোল
বিশ্বকাপে সর্বোচ্চ ২ হাজার ৩১৪ মিনিট খেলা
উয়েফা টুর্নামেন্টে এক ক্লাবের হয়ে ১২৩ গোল
পাঁচটি বিশ্বকাপে অ্যাসিস্ট করা একমাত্র খেলোয়াড়
আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ ১৯৩ ম্যাচ
বিশ্বকাপে আর্জেন্টিনার সবচেয়ে কম বয়সী গোলদাতা (১৮ বছর ৩৫৭ দিন)
চারটি বিশ্বকাপে গোল করা একমাত্র আর্জেন্টাইন
সর্বোচ্চ ২৬ ম্যাচ খেলেছেন বিশ্বকাপে
বিশ্বকাপে প্রতিটি ধাপে (গ্রুপ থেকে ফাইনাল) গোল করা একমাত্র খেলোয়াড়
আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ ১৩ গোল
বিশ্বকাপে ২১টি গোলে সরাসরি অবদান (১৩ গোল+৮ অ্যাসিস্ট)
ক্যারিয়ারে সর্বোচ্চ ৪৬টি শিরোপা জয়
টানা ৪ ব্যালন ডি’অর জয়ী একমাত্র খেলোয়াড়
অধিনায়ক হিসেবে সর্বোচ্চ ১৯ ম্যাচ (বিশ্বকাপে)
বিশ্বকাপে সর্বোচ্চ মাঠে থাকার সময় (২ হাজার ৩১৪ মিনিট)
চ্যাম্পিয়নস লিগে ১০০ গোল করতে সবচেয়ে কম ম্যাচ (১২৩টি)

চিকিৎসকদের জন্য কঠোর নির্দেশনা বিএমডিসির
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ক্লদ দিয়ে যুদ্ধ, গুপ্তচরবৃত্তি ও প্রতারণা—উঠে এলো ভয়ংকর তথ্য
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির এক শিক্ষকের পড়ানোকে বিটিভির খবরের সাথে তুলনা করতাম, ত…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে একসঙ্গে প্রাণ হারালেন ৪ জন
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাসস্ট্যান্ডে কুড়িয়ে পেলেন টাকা, মালিকের খোঁজে দুদিন ধরে ম…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
দুই মাদ্রাসাছাত্রকে নির্যাতনের অভিযোগ, ৩ শিক্ষক গ্রেপ্তার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9