আগামী বছর এসএসসি-এইচএসসি পরীক্ষা কবে?

২৭ অক্টোবর ২০২৪, ০৬:৪১ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৩:১৭ PM
এসএসসি পরীক্ষার্থী

এসএসসি পরীক্ষার্থী © সংগৃহীত

আগামী বছরের এসএসসি ও সমমান পরীক্ষা এপ্রিল মাসের মাঝামাঝি শুরু হবে। আর জুন মাসের শেষাংশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরুর পরিকল্পনা করছে শিক্ষা প্রশাসন। পূর্ণাঙ্গ সিলেবাসে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর পুনবিন্যাসকৃত সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হবে এইচএসসি ও সমমান পরীক্ষা। সব বিষয়ে পূর্ণ সময়ে ও পূর্ণ নম্বরে এসএসসি ও এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

রবিবার (২৪ অক্টোবর) ঢাকা বোর্ডের কর্মকর্তারা দ্যা ডেইল ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

কর্মকর্তারা বলছেন, ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষা হবে পূর্ণাঙ্গ সিলেবাসে অনুষ্ঠিত হবে। আর ২০২৩ সালের সংক্ষিপ্ত বা পুনবির্ন্যাসকৃত সিলেবাসে ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

আরও পড়ুন : জানা গেল এইচএসসির খাতা চ্যালেঞ্জের ফল প্রকাশের দিনক্ষণ

জানতে চাইলে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আবুল বাশার দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, পবিত্র রমজান মাসের পর এসএসসি ও সমমান পরীক্ষা আয়োজনের প্রস্তুতি চলছে। ৩১ মার্চ পবিত্র ঈদুল ফিতর। এরপর এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে। 

তিনি আরও বলেন, আর পবিত্র ঈদুল আজহার পর এইচএসসি ও সমমান পরীক্ষা শুরুর পরিকল্পনা আছে। ৭ জুন পবিত্র ঈদুল আজহা। সে হিসেবে জুনের শেষাংশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরুর সম্ভাবনা আছে। 

জানতে চাইলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, পবিত্র রমজান মাসের পর এপ্রিল মাসের মাঝামাঝি আমরা এসএসসি ও সমমান পরীক্ষা শুরু করতে চাচ্ছি। এ পরীক্ষা হবে পূর্ণাঙ্গ সিলেবাসে। আর পবিত্র ঈদুল আজহার পর এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা। জুনের শেষ দিকে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হওয়ার সম্ভাবনা আছে। আগামী বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৩ সালের সংক্ষিপ্ত বা পুর্নবিন্যাসকৃত সিলেবাসে অনুষ্ঠিত হবে। 

চাকরির আশায় রাশিয়া গিয়ে ইউক্রেনের ড্রোনে প্রাণ গেল মামুনের
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কর কমিশনারের কার্যালয়ে বিভিন্ন গ্রেডে ৪৭ পদে চাকরি, আবেদন আ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
চীনে এপিএসসিও কিউবস্যাট ক্যাম্পে ড. শাহনেওয়াজের নেতৃত্বে বা…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
চবিতে ৫ শতাধিক নারী শিক্ষার্থী পেল ফ্রি চিকিৎসা সেবা
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে বাংলাদেশের প্রতিনিধিত্ব, নেতৃত্ব…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ সুইডেনে, করুন আবেদন
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9