আজ পরিমণির বিয়ে

২২ জানুয়ারি ২০২২, ১০:২১ AM
পরিমণি ও রাজ

পরিমণি ও রাজ © সংগৃহীত

নানা ঘটনায় সাম্প্রতিক সময়ে আলোচনার শীর্ষে অভিনেত্রী পরীমণি। বোট ক্লাবের ঘটনা দিয়ে শুরু। পরে মামলা, থানা-পুলিশ। সর্বশেষ মা হওয়ার খবরে বিনোদন পাড়ায় আলোচনার ঝড় তুলেন তিনি। বিয়ের খবর গোপন রেখেই মা হওয়ার খবর দিয়েছিলেন তিনি। পরে অবশ্য বিয়ের খবরও দেন এই নায়িকা।

অভিনেতা শরিফুল রাজকে বিয়ে করেন গত বছরের অক্টোবরে। সেসময় বিয়ের কাজগুলো গোপনেই সেরে নেন তারা। কোনো আনুষ্ঠানিকতা ছিলো না। তাই এখন ঘটা করে পুনরায় বিয়ের অনুষ্ঠান করছেন এই দম্পতি। সে ধারাবাহিকতায় শুক্রবার (২১ জানুয়ারি) হয়ে গেলো শরিফুল রাজ ও পরীমণির হলুদ সন্ধ্যা। আজ হবে বিয়ে। ঘরোয়া আয়োজনে পরিবারের বাইরে তেমন কেউ উপস্থিত ছিলেননা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে তাদের গায়ে হলুদের ছবি।

আরও পড়ুন- মা হলেন প্রিয়াঙ্কা চোপড়া

গায়েহলুদের প্রকাশ্যে আসা ছবিতে দেখা যায়, হলুদ শাড়িতে পরীমনি এবং সাদা-হলুদ পায়জামা-পাঞ্জাবিতে সেজেছিলেন রাজ। হলুদ ফুলে সাজানো হয়েছিল ঘরের দেয়াল। পরিবারের সদস্যদের বাইরে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম, চয়নিকা চৌধুরী ও রেদওয়ান রনি।

এদিকে জানা গেছে, হলুদের মত বিয়েতেও খুব বেশি অতিথি থাকছেন না। দুইপরিবার মিলে ২০-থেকে ২৫ জনের মতো লোক থাকছেন।

আরও পড়ুন- বিনোদন দুনিয়া ছেড়ে মুফতি আনাসকে বিয়ে করলেন সানা খান

পরী-রাজের এ বিয়েতে কৌতুহলী পাঠকের মনে অবশ্যই প্রশ্ন জাগবে, ১৭ অক্টোবর বিয়ে করলে আজ আবার বিয়ে কেনো? প্রশ্নের উত্তর দিয়েছেন পরীমণি নিজেই। তিনি জানান, সেদিন আমাদের বিয়েটা অনেকটা পুতুলের বিয়ের মতো হয়েছে। ছিলো না কোনো আনুষ্ঠানিকতা। আমার আর রাজের পরিবারের সদস্যদের অনেকেই তো জানতেনই না। আনুষ্ঠানিকভাবে অনেকটা ঘরোয়া আয়োজনেই আবার আমাদের বর-বধু সাজতে হচ্ছে। গতকাল গায়ে হলুদের অনুষ্ঠানও করেছি।

পশ্চিমবঙ্গে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৮৬.৮৩ শত…
  • ০৯ মে ২০২৬
প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্…
  • ০৯ মে ২০২৬
দুই পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে সংসদ সদস্য আহত
  • ০৮ মে ২০২৬
যেই পুলিশ একসময় আমাদের দৌড়ানি দিত, এখন তারাই গার্ড দেয়: গণশ…
  • ০৮ মে ২০২৬
মাছ ধরতে গিয়ে নদীতে নিখোঁজ সাজেদুরের লাশ তিন ঘণ্টা পর উদ্ধার
  • ০৮ মে ২০২৬
দেশে ক্যান্সার হাসপাতাল স্থাপনে জাপানের সহযোগিতা চাইলেন জাম…
  • ০৮ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9