প্রথম সন্তানের অপেক্ষায় ফারুকী ও তিশা

২৮ ডিসেম্বর ২০২১, ০৬:১৯ PM
মোস্তফা সরোয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা

মোস্তফা সরোয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা © সংগৃহীত

প্রথম সন্তানের মুখ দেখতে চলেছেন তারকা দম্পতি মোস্তফা সরোয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভক্তদের এমন আনন্দের বার্তাই দিয়েছেন ফারুকী।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) ফেসবুকে তিশার সাথে কয়েকটি ছবি পোস্ট করেছেন ফারুকি। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন ‘‘সন্তানের চোখে নিজের জন্ম হতে দেখা, একজন মা হিসেবে, একজন বাবা হিসেবে, এক অনির্বচনীয় অনুভুতিই আসলে। বেশ কিছুদিন ধরে তিশাকে এবং আমাকে এই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে- “তিশাকে কেনো কোথাও দেখা যাচ্ছে না?” “সে কেনো সবকিছুতে অনুপস্থিত?”

আরও পড়ুন: কুবির মেধাতালিকা নিয়ে গড়মিলের অভিযোগ

ফারুকী জানান, অনুপস্থিত কারন আমাদের জীবনে আরেকজন মানুষের উপস্থিতি আসন্ন। তিশা এবং আমি আমাদের প্রথম সন্তানের অপেক্ষায় আছি। আপনারা দোয়া করবেন যাতে আমাদের সন্তান মায়ের গর্ভের নিরাপদ আশ্রয় থেকে সুস্থভাবে এই পৃথিবীর আলো বাতাসে আসে।

আরও পড়ুন: ঢাবিতে দ্বিতীয়বার পরীক্ষার দাবিতে শিক্ষার্থীদের সমাবেশ বৃহস্পতিবার

২০১০ সালে ভালোবেসে বিয়ে করেন মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা। তাদের ১১ বছরের সংসার জীবনে প্রথমবার সন্তান জন্ম নিতে যাচ্ছে।

কৃষকলীগ নেতাকে আদালতে পাঠানোর সময় ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেপ…
  • ৩১ আগস্ট ২০২৬
৭ জেলায় সকালের মধ্যে বৃষ্টির আভাস
  • ৩১ আগস্ট ২০২৬
সিটি ইউনিভার্সিটিতে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়া…
  • ৩১ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে নকলে শীর্ষে যে তিন কলেজ
  • ৩১ আগস্ট ২০২৬
দুদকের নতুন মহাপরিচালক নাজমুল আলম
  • ৩১ আগস্ট ২০২৬
স্কুল থেকে বেঞ্চ গেল গোয়ালঘরে, জানেন না প্রধান শিক্ষক!
  • ৩১ আগস্ট ২০২৬