গোপনে বিয়ে করেছেন পূজা চেরী? মুখ খুললেন নায়িকা

১৮ আগস্ট ২০২৬, ০৯:৩০ AM
 চিত্রনায়িকা পূজা চেরী

চিত্রনায়িকা পূজা চেরী © সংগৃহীত

চিত্রনায়িকা পূজা চেরীর বিয়ে নিয়ে গত কয়েক দিনে ঢালিউডে নানা গুঞ্জন ছড়িয়েছে। দেশের এক ব্যবসায়ীর সঙ্গে তাঁর বিয়ে হতে যাচ্ছে—এমন খবরের পাশাপাশি কোথাও কোথাও দাবি করা হয়, এরই মধ্যে গোপনে বিয়েও সেরে ফেলেছেন এই অভিনেত্রী। এত দিন এ বিষয়ে প্রকাশ্যে কিছু না বললেও এবার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থান পরিষ্কার করেছেন পূজা। জানিয়েছেন, তাঁর এখনো বিয়ে হয়নি।

সোমবার (১৭ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে ফেসবুকে দেওয়া এক পোস্টে পূজা বিয়ে নিয়ে ছড়িয়ে পড়া খবরকে ‘ভিত্তিহীন ও বিভ্রান্তিকর’ বলে উল্লেখ করেন। একই সঙ্গে তাঁকে নিয়ে কোনো তথ্য প্রকাশের আগে তা যাচাই করার অনুরোধ জানিয়েছেন তিনি।

পূজা লিখেছেন, কিছুদিন ধরে বিভিন্ন সংবাদমাধ্যমে তাঁর বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে একের পর এক ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশিত হচ্ছে। কখনো কোনো পেশার মানুষের সঙ্গে, আবার কখনো অন্য কারও সঙ্গে তাঁর নাম জড়িয়ে খবর তৈরি করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি। এসব খবরে তিনি বিব্রত ও দুঃখিত বলেও জানান।

বিয়ে নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে পূজা লিখেছেন, ‘বারবার বলতে চাই—আমার এখননো বিয়ে হয়নি। যখন হবে, আপনারাই প্রথম জানতে পারবেন।’

এর আগে পূজা চেরীর বিয়ে নিয়ে ছড়িয়ে পড়া গুঞ্জন নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়। সেখানে দেশের এক ব্যবসায়ীর সঙ্গে তাঁর বিয়ের কথা শোনা যাচ্ছে বলে উল্লেখ করা হয়। ঘনিষ্ঠদের বরাত দিয়ে তাঁর বিয়ে হয়ে যাওয়ার দাবিও ছড়ায়। তবে তখন পূজার সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি। ফলে ওই সময় বিয়ের খবরের সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি।

এবার ফেসবুক পোস্টে পূজা তাঁর আগের একটি সাক্ষাৎকারের কথাও মনে করিয়ে দিয়েছেন। সেই সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, তিনি ‘এনগেজড’ এবং পারিবারিকভাবেই তাঁর বিয়ে ঠিক করা হয়েছে।

পূজা লিখেছেন, ‘আমি এটাও নিশ্চিত করেছিলাম যে যখনই আমার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে, আমি নিজেই তা প্রকাশ্যে অত্যন্ত আনন্দের সাথে সবাইকে জানাব। লুকানোর কিছু নেই।’

এদিকে বর্তমানে ক্যামেরার সামনে তাঁর অনুপস্থিতির কারণও জানিয়েছেন পূজা। তিনি জানান, নিজেকে কিছুটা সময় দিচ্ছেন এবং নতুন কাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন। এ কারণেই আপাতত তাঁকে ক্যামেরার সামনে দেখা যাচ্ছে না।

তবে তাঁর বিয়ে নিয়ে বারবার খবর প্রকাশের বিষয়টি ভালোভাবে নেননি এই অভিনেত্রী। কোনো তথ্য যাচাই না করে তাঁকে জড়িয়ে এ ধরনের সংবাদ প্রকাশের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। একই সঙ্গে ব্যক্তিগত গোপনীয়তা ও আইনি অধিকারের বিষয়টিও তুলে ধরেছেন।

নিজের পোস্টে বাংলাদেশের সংবিধানের ৩১ ও ৪৩ অনুচ্ছেদ এবং সাইবার নিরাপত্তা আইন, ২০২৩-এর ২৫ ধারার উল্লেখ করে পূজা দাবি করেছেন, ব্যক্তিস্বাধীনতায় হস্তক্ষেপ এবং কাউকে নিয়ে ভিত্তিহীন বা মিথ্যা তথ্য প্রচার আইনত দণ্ডনীয়।

পূজা লিখেছেন, ‘আমার নীরবতাকে কেউ যদি ভিত্তিহীন সংবাদের সুযোগ বানিয়ে নেয়, তবে আমি নিজের আইনি অধিকার রক্ষায় বাধ্য হব।’

সবশেষে গণমাধ্যমকর্মীদের বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশনের আহ্বান জানিয়েছেন পূজা। একই সঙ্গে গণমাধ্যমের সহযোগিতা ও মানুষের ভালোবাসার প্রতি তাঁর সম্মান রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

বিনোদন অঙ্গনে পূজা চেরীর ব্যক্তিগত সম্পর্ক নিয়ে এর আগেও বিভিন্ন সময়ে আলোচনা হয়েছে। চলতি বছরের শুরুর দিকে তাঁর বাগ্‌দান নিয়েও গুঞ্জন ছড়িয়েছিল। পরে এক সাক্ষাৎকারে পূজা নিজেই ‘এনগেজড’ থাকার কথা জানান। তবে বাগ্‌দত্তার পরিচয় প্রকাশ করেননি তিনি। এবার বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ার পর নিজেই জানালেন, এখনো বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়নি।

শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করা পূজা চেরী নায়িকা হিসেবে আলোচনায় আসেন ‘পোড়ামন ২’ সিনেমার মাধ্যমে। এরপর ‘দহন’, ‘নূর জাহান’, ‘শান’, ‘গলুই’, ‘হৃদিতা’, ‘জ্বীন’, ‘লিপস্টিক’, ‘আগন্তুক’, ‘টগর’, ‘মাসুদ রানা’ ও ‘দম’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি।

মিরসরাইয়ে নাপিত্তাছড়া ঝরনা পা পিছলে পড়ে কলেজছাত্র আহত
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর গাড়ি বহরের চলাচল বিঘ্নিত, সেই যুবক ৫ দিনের র…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
আর্থিক অবস্থা খারাপ হলে বাড়বে প্রাথমিকের বৃত্তির টাকা, ইঙ্গ…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঠাকুরগাঁও-১ আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা চলতি সপ্তাহেই
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল পাবে শিক্ষার্থীরা
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে প্রধান শিক্ষক নিয়োগ নিয়ে পিএসসির সঙ্গে আলোচনা চলছ…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9