ভারতে পরকীয়ার খোঁচা দেওয়ায় স্ত্রীর কান ছিঁড়ে নেবার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

১৯ আগস্ট ২০২৫, ০১:৩৮ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ০৫:৪২ PM
প্রতিকী ছবি

প্রতিকী ছবি © সংগৃহীত

পরকীয়া নিয়ে খোঁচা দেওয়ায় স্ত্রীর  কান ছিঁড়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ভারতের নদিয়ার শান্তিপুরে দাম্পত্য কলহে রূপ নেয় এই ভয়াবহ ঘটনার। (খবর আনন্দবাজার)

স্থানীয় সূত্রে জানা যায়, শান্তিপুর থানার চাঁদড়া গ্রামে এই নৃশংস ঘটনাটি ঘটে। ভুক্তভোগী ঐ নারীর তার অভিযোগ, তার স্বামী টিঙ্কু দেবনাথ  প্রতিবেশী এক নারীর সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। বিষয়টি নিয়ে প্রতিবাদ জানালে রাতে স্বামী ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করেন। ঝগড়ার এক পর্যায়ে তিনি স্ত্রীর কান টেনে ছিঁড়ে দেন।

পরে ঐ নারীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে তাকে হাসপাতালে ভর্তি করান। কানে ব্যান্ডেজ নিয়ে সোমবার (১৮ আগস্ট) থানায় হাজির হয়ে তিনি স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। শান্তিপুর থানার পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। তবে  এ বিষয়ে অভিযুক্ত টিঙ্কু দেবনাথ এখনো কোনো মন্তব্য করেননি।

স্থানীয় মহলে এ ঘটনা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। দাম্পত্য জীবনের ছোটখাটো ঝগড়া এমন নৃশংস রূপ নেবে, তা কেউ কল্পনাও করতে পারেননি।

 

 

 

নুরের মিসাইলে মগবাজার-বাংলামোটর তছনছ হয়ে গেছে
  • ১৬ অক্টোবর ২০২৬
অনার্স ফাইনালের সাময়িক সনদ বিতরণ শুরু কাল, পাবে যেসব কলেজ
  • ১৬ অক্টোবর ২০২৬
বিয়ের আগের দিন বরের মৃত্যু, সদ্য পাস করা বিশ্ববিদ্যালয় শিক্…
  • ১৬ অক্টোবর ২০২৬
ঢাবিসহ ছয় বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া রিয়াদের গৎবাঁধা রুটিন …
  • ১৬ অক্টোবর ২০২৬
ভিসি ভবনের পাশেই গরু জবাই জবি শিক্ষার্থীদের
  • ১৬ অক্টোবর ২০২৬
ডিগ্রি প্রথম বর্ষের দুই দিনের পরীক্ষার তারিখ পরিবর্তন, নতুন…
  • ১৬ অক্টোবর ২০২৬