সাভারে সড়ক দুর্ঘটনায় সাবেক বুয়েটিয়ান নিহত

০৫ জুন ২০২২, ০১:২১ PM
কাউসার আহম্মেদ রাব্বি

কাউসার আহম্মেদ রাব্বি © ইন্টারনেট

ঢাকার সাভারে দুটি বাস ও একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন সাবেক বুয়েটিয়ান (বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়)  সহ বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের তিন কর্মকর্তাসহ চারজন নিহত হয়েছেন। সাভারের বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রকৌশলী কাউসার আহম্মেদ রাব্বি সাবেক বুয়েটিয়ান ছিলেন বলে জানা গেছে। তিনি বুয়েটের মেকানিক্যাল ডিপার্টমেন্টের ১০ম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। এছাড়াও বৈজ্ঞানিক কর্মকর্তা পূঁজা সরকার অন্তঃসত্তা ছিলেন বলে জানা গেছে। এ সময় অন্তত ১৫ জন আহত হন।

রোববার (৫ জুন) সকাল ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়াপুর এলাকার ইউটার্নে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সাভারের বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রকৌশলী কাউসার আহম্মেদ রাব্বি, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা আরিফুজ্জামান, বৈজ্ঞানিক কর্মকর্তা পূঁজা সরকার ও পরমাণু শক্তি কমিশনের বাসের চালক রাজিব হোসেন। বাসটি রায়েরবাগ রুটের ছিল বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়াপুর এলাকায় একটি যাত্রীবাহী বাস ইউটার্ন নিচ্ছিল। এ সময় গরুবোঝাই একটি ঢাকাগামী ট্রাক বাসটির পেছনে ধাক্কা দেয়। পরে বাসটির সামনের অংশ নবীনগরগামী লেনে বের হয়ে গেলে ঢাকা থেকে আসা দ্রুতগামী বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের একটি স্টাফবাহী বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একজন ও হাসপাতালে তিনজন মারা যান।

এছাড়া এ ঘটনায় আহত হন অন্তত ১৫ জন। পরে সাভার ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সাভারের বিভিন্ন হাসপাতালে পাঠান।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো সরিয়ে নেয়।

ভিসি পুনর্বহালের দাবি, ক্যাম্পাস ছেড়ে চট্টগ্রামের প্রেসক্লা…
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রাথমিকের প্রধান শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে নির্ধারণ করতে অ…
  • ০৬ অক্টোবর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে টেরিটরি সেলস অফিসার, আবেদন ১২ অক্টোবর…
  • ০৬ অক্টোবর ২০২৬
ডেঙ্গু আক্রান্ত হলে যেসব খাবার খাবেন, যেসব খাবেন না
  • ০৬ অক্টোবর ২০২৬
ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু
  • ০৬ অক্টোবর ২০২৬
হাসপাতালে সাংবাদিক নিয়ে হুরহুর করে ‘নীতিনির্ধারকদের’ ঢুকে …
  • ০৬ অক্টোবর ২০২৬