বুয়েটে ভর্তির প্রাক-নির্বাচনী পরীক্ষায় উপস্থিতি ৯৫ শতাংশ

০৪ জুন ২০২২, ০৫:০০ PM
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পরিদর্শনে গেছেন উপাচার্য অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পরিদর্শনে গেছেন উপাচার্য অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার © টিডিসি ফটো

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২১-২০২২ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণিতে ভর্তির প্রাক-নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জুন) দুই শিফটের প্রাক-নির্বাচনী পরীক্ষার শিফট-০১ ‘ক’ ও ‘খ’ গ্রুপ সকাল ১০টা থেকে সকাল ১১টা এবং শিফট-০২ ‘ক’ ও ‘খ’ গ্রুপ বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। 

আবেদন করা শিক্ষার্থীদের মধ্য থেকে ১৭ হাজার ৩৪ শিক্ষার্থী প্রাক-নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেয়েছেন। প্রাক-নির্বাচনী পরীক্ষায় প্রথম শিফটে ৮ হাজার ৫১৭ এবং দ্বিতীয় শিফটে ৮ হাজার ৫১৭ শিক্ষার্থী অংশগ্রহণের সুযোগ পেয়েছেন। ১০০ নম্বরের এমসিকিউ টাইপ প্রশ্নের মাধ্যমে প্রাক-নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হয়। উপস্থিতির হার ছিল ৯৫% এরও বেশী।

কোভিড-১৯ সংক্রান্ত বৈশ্বিক মহামারীর কারণে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনে প্রাক-নির্বাচনী ও মূল ভর্তি পরীক্ষার মাধ্যমে দুই ধাপে অনুষ্ঠিত হবে। প্রাক-নির্বাচনী পরীক্ষার ফলাফলের মেধাক্রম অনুসারে প্রতি শিফটের ১ম থেকে ৩০০০তম শিক্ষার্থীকে (মডিউল ‘এ’ এবং মডিউল ‘বি’ সহ) মূল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্বাচিত করা হবে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত ন্যূনতম ১২ জন পরীক্ষার্থী (পর্যাপ্ত আবেদন গ্রহণ সাপেক্ষে) মূল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুয়োগ পাবেন।

আরও পড়ুন: বুয়েটে ভর্তির প্রাক-নির্বাচনী পরীক্ষা আজ

মূল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য বিবেচিত আবেদনকারীদের তালিকা প্রকাশের সর্বশেষ তারিখ ১১ জুন। তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.buet.ac.bd) প্রকাশ করা হবে। আগামী ১৮ জুন মূল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। মূল ভর্তি পরীক্ষা লিখিত আকারে ২ ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত হবে। এই পরীক্ষায় থাকবে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মডিউল-এ ‘ক’ ও ‘খ’ গ্রুপের জন্য গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন এবং বেলা ২টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত মডিউল-বি ‘খ’ গ্রুপের মুক্তহস্ত অঙ্কন এবং দৃষ্টিগত ও স্থানিক ধীশক্তি।

প্রকৌশল, পুরকৌশল, যন্ত্রকৌশল, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল এবং স্থাপত্য ও পরিকল্পনা অনুষদসমূহের অধীনে ১২টি বিভাগে স্নাতক শ্রেণিতে ছাত্র-ছাত্রী ভর্তি করা হবে।

এবারের ভর্তি পরীক্ষায় পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য এলাকার ক্ষুদ্র জাতি গোষ্ঠিভুক্ত প্রার্থীদের জন্য প্রকৌশল বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের জন্য মোট ৩টি ও স্থাপত্য বিভাগে ১টি সংরক্ষিত আসনসহ সর্বমোট ১ হাজার ২৭৯টি আসনের বিপরীতে প্রার্থী সংখ্যা ১৭ হাজার ৩৪ জন। ভর্তির জন্য নির্বাচিত ও অপেক্ষমান প্রার্থীদের নামের তালিকা প্রকাশের সর্বশেষ তারিখ আগামী ৬ জুলাই।

গাঁজা চাষ ও বিক্রির অভিযোগে বৃদ্ধ গ্রেফতার, বিপুল মাদক উদ্ধ…
  • ৩১ মার্চ ২০২৬
ভিসির সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ, সিট বরাদ্দে নীতিমালাসহ ১…
  • ৩১ মার্চ ২০২৬
বাড়ি থেকে বের করে দিতে বৃদ্ধাকে নির্যাতনের অভিযোগ
  • ৩১ মার্চ ২০২৬
‘শান্তির পৃথিবীতে সাগর তুই একাই থাক’ বলে দুই শিশুপুত্র নিয়ে…
  • ৩১ মার্চ ২০২৬
লক্ষ্মীপুরে মাদক ও পাইপগানসহ দুই ব্যক্তি গ্রেপ্তার
  • ৩১ মার্চ ২০২৬
সিগারেটের দাম বাড়ানোর ইঙ্গিত
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence