৭ ফেব্রুয়ারি থেকে সশরীরে হাবিপ্রবির পরীক্ষা, ক্লাস অনলাইনে

০৩ ফেব্রুয়ারি ২০২২, ০৭:১২ PM
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © সংগৃহীত ছবি

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ব্যবহারিক ও তত্ত্বীয় পরীক্ষাসমূহ সশরীরে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত অনলাইন ক্লাস চলমান থাকবে।

আজ বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

প্রশাসন সূত্র জানায়, ৭ ফেব্রুয়ারি থেকে সব তত্ত্বীয়, ব্যবহারিক, মিডটার্ম পরীক্ষা যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সশরীরে অনুষ্ঠিত হবে। এতে বিভাগসমূহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্লাসসমূহ অনলাইনে চলবে।

আরও পড়ুন: এইচএসসির ফল ৭ ফেব্রুয়ারির পর

তবে প্রয়োজনে কুইজ ও মৌখিক পরীক্ষা অনলাইনে নেওয়া যাবে বলেও প্রশাসন থেকে জানানো হয়।

এর আগে ২১ জানুয়ারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সশরীরে পরীক্ষা স্থগিতের ঘোষণা দেয়।

পরকীয়ার অভিযোগে থানা আমিরকে অব্যাহতি, জামায়াত নেতা বললেন—‘ক…
  • ০৯ অক্টোবর ২০২৬
ওলামা দল-চরমোনাই-বিএনপির শরীক দলের নেতৃত্বে খতিবের পক্ষে বা…
  • ০৯ অক্টোবর ২০২৬
চার জেলায় ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ০৯ অক্টোবর ২০২৬
কিছুক্ষণ পর শান্তিতে নোবেল পুরস্কার ঘোষণা, ডোনাল্ড ট্রাম্প …
  • ০৯ অক্টোবর ২০২৬
হৃদরোগে মৃত্যু কমাতে কার্ডিয়াক অ্যাম্বুলেন্স নেটওয়ার্ক গঠনে…
  • ০৯ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় গোবিপ্রবির দুই শিক্ষকসহ ত…
  • ০৯ অক্টোবর ২০২৬