রাবিপ্রবির উপ-উপাচার্য হলেন অধ্যাপক কাঞ্চন চাকমা

৩০ জানুয়ারি ২০২২, ১১:৩৯ PM
অধ্যাপক ড. কাঞ্চন চাকমা ও রাবিপ্রবি লোগো

অধ্যাপক ড. কাঞ্চন চাকমা ও রাবিপ্রবি লোগো © সংগৃহীত

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. কাঞ্চন চাকমা। আগামী চার বছরের জন্য তিনি এই দায়িত্ব পালন করবেন।

রবিবার (৩০ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

আরও পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ছে?

রাষ্ট্রপতির আদেশক্রমে এতে স্বাক্ষর করেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপ সচিব মো. নূর-ই-আলম।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন ২০০১ এর ধারা ১২ (১) অনুযায়ী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিউকুলার বায়োলজি বিভাগের অধ্যাপক ড. অঞ্জন চাকমাকে নিম্নোক্ত শর্তে রাবিপ্রবির উপ-উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হলো।

শর্তগুলো হলো- 

★প্রো ভাইস চ্যান্সেলর হিসেবে তার এ নিয়োগের মেয়াদ যোগদানের দিন থেকে চার বছর।

আরও পড়ুন: নজরুল বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে অনিয়ম, এক সদস্যের পদত্যাগ

★প্রো ভাইস চ্যান্সেলর পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি পাবেন।

★ তিনি প্রো ভাইস চ্যান্সেলর পদের অন্যান্য সুযোগ সুবিধা ভোগ করবেন।

★মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যেকোন সময় তার এ নিয়োগ বাতিল করতে পারবেন।

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close