শাবিপ্রবির সিরাজুন্নেসা হলের প্রভোস্ট জোবেদা

১৫ জানুয়ারি ২০২২, ০৫:০৫ PM
সহযোগী অধ্যাপক জোবেদা কনক খান

সহযোগী অধ্যাপক জোবেদা কনক খান © সংগৃহীত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বেগম সিরাজু্ন্নেসা চৌধুরী হলের ভারপ্রাপ্ত প্রভোস্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক জোবেদা কনক খান। শুক্রবার (১৪ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন: যা থাকে নরেন্দ্র মোদির নিরাপত্তারক্ষীদের কালো ব্রিফকেসে

উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, বর্তমান প্রভোস্ট জাফরিন আহমেদ লিজা করোনা পজেটিভ থাকায় ছুটিতে আছেন। তাই ভারপ্রাপ্ত প্রভোস্ট হিসেবে সহযোগী অধ্যাপক জোবেদা কনক খানকে এই দায়িত্ব দেওয়া হয়।

এর আগে, হল প্রভোস্টের পদত্যাগসহ ৩দফা দাবিতে বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দিবাগত রাতে উত্তাল হয়ে উঠে ক্যাম্পাস। ওই হলের ছাত্রীরা উপাচার্যের বাসভবনের সামনের ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। পরে রাত আড়াইটার দিকে উপাচার্যের আশ্বাসে তারা হলে ফিরে যান। কিন্তু আশ্বাস প্রত্যাহার হলে শুক্রবার দুপুরে ক্যাম্পাসে অবস্থান নিয়ে আবারও বিক্ষোভ করেন বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নসা চৌধুরী হলের আবাসিক ছাত্রীরা।

আরও পড়ুন: বিশ্ববিদ্যালয় ছাত্রের সেলফি বিক্রি হলো সাড়ে ৮ কোটিতে

ছাত্রীদের দাবিগুলোর মধ্যে রয়েছে- পুরো হল প্রভোস্ট কমিটিকে পদত্যাগ করতে হবে, অবিলম্বে হলের অব্যবস্থাপনা নির্মূল করতে হবে, হলের স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করতে হবে এবং অবিলম্বে ছাত্রীবান্ধব ও দায়িত্বশীল প্রভোস্ট কমিটি নিয়োগ দিতে হবে।

 

ক্ষমতার জৌলুস নয়, মানুষের আস্থা
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নাফ নদীতে মাছ ধরতে গিয়ে আরাকান আর্মির গুলিতে বাংলাদেশি জেলে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা ফের গ্রেপ্তার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চাকরির প্রলোভনে টাকা নেওয়া, শিক্ষার্থীদের হয়রানির অভিযোগ হা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ভর্তি পরীক্ষার জন্য আমি কোনো কোচিং সেন্টারে যাইনি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
জুনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ ফুড, আবেদন ২০ সেপ্টেম্বর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9