শাবিপ্রবিতে ভর্তি শুরু আজ

০৪ জানুয়ারি ২০২২, ০৮:৪৭ AM
শাবিপ্রবি

শাবিপ্রবি © সংগৃহীত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০২০-২১ সেশনে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি শুরু হচ্ছে আজ থেকে। বিজ্ঞান বিভাগের এ-১ ইউনিট দিয়ে ভর্তি শুরু হবে। এবার ‘এ-১’, ‘এ-২’ ও ‘বি’ ইউনিটে মোট ১ হাজার ৫৮৭ আসনের বিপরীতে আবেদন করেন মোট ৩০ হাজার ২৩৭ জন শিক্ষার্থী।

গতকাল সোমবার (৩ জানুয়ারি) বিকেলে গণমাধ্যমকে এই তথ্য জানান ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মুশতাক আহমেদ।

আরও পড়ুন- ওমিক্রনে লকডাউন নয়, চালু থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান

তিনি বলেন, প্রথমদিন বিজ্ঞান বিভাগের এ-১ ইউনিটে মেধা তালিকায় ১ থেকে ৩৫০ পর্যন্ত ভর্তির জন্য ডাকা হয়েছে। এরপর বুধবার (৫ জানুয়ারি) মেধা তালিকায় ৩৫১ থেকে ৭৫০ পর্যন্ত, বৃহস্পতিবার (৬ জানুয়ারি) এ-১ ইউনিটে ৭৫১ থেকে ৯৫৫ এবং এ-২ ইউনিটে ১ থেকে ৩০ পর্যন্ত ডাকা হয়েছে।

এরপর রবিবার (৯ জানুয়ারি) বি ইউনিটে মানবিক বিভাগ থেকে মেধা তালিকার ১ থেকে ২৯৯ পর্যন্ত এবং সোমবার (১০ জানুয়ারি) বি ইউনিটে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের বিভাগ পরিবর্তনে ১ থেকে ২২০ পর্যন্ত এবং ব্যবসায় বিভাগে ১ থেকে ৮৩ পর্যন্ত ভর্তির জন্য ডাকা হয়েছে। এরপর মঙ্গলবার (১১ জানুয়ারি) কোটায় স্থান প্রাপ্ত শিক্ষার্থীরা ভর্তি হবেন।

আরও পড়ুন- করোনা বাড়লে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

ড. মুশতাক বলেন, এবার আমরা গুচ্ছ পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে শিক্ষার্থীদের আবেদনের ভিত্তিতে তালিকা তৈরি করেছি। যেসব শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন, তাদের প্রত্যেকের র‍্যাঙ্ক https://admission.sust.edu.bd ওয়েবসাইটে দেওয়া হয়েছে। তালিকায় থাকা সবাই ভর্তি হতে পারবেন না। বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট আসনের জন্য তালিকার র‍্যাঙ্ক অনুযায়ী শিক্ষার্থীদের ডাকা হবে।

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ নিয়ে এবার ক্রীড়া জ্যোতিষীর ভবিষ…
  • ১৪ জুলাই ২০২৬
এআই বদলে দিতে পারে বৈশ্বিক অর্থনীতি, কর্মসংস্থানেও বড় ধাক্ক…
  • ১৪ জুলাই ২০২৬
বিশ্বকাপে ভ্রমণের দিক দিয়ে চ্যাম্পিয়ন ইংল্যান্ড, আর্জেন্টিন…
  • ১৪ জুলাই ২০২৬
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে কর্মসূচি ঘোষণা
  • ১৪ জুলাই ২০২৬
ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে পারভেজ
  • ১৪ জুলাই ২০২৬
সকালের রুটিনে বদল আনলেই কমবে স্ট্রেস হরমোন কর্টিসল
  • ১৪ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence