ওমিক্রনে লকডাউন নয়, চালু থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান

০৩ জানুয়ারি ২০২২, ০৮:১০ PM

© ফাইল ছবি

করোনাভাইরাসের নতুন ধরন ‘ওমিক্রন’ ঠেকাতে দেশে এখনই লকডাউনের কথা ভাবছে না সরকার। বরং প্রতিরোধের ওপর জোর দেয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সোমবার (৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার পরে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে শুরু হওয়া বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।  শিক্ষার্থীদের জন্য করোনা প্রতিরোধী টিকা নিশ্চিত করে শিক্ষাপ্রতিষ্ঠান চালু রাখার কথাও জানান তিনি।

জাহিদ মালেক বলেন, লকডাউনের পর্যায় পর্যন্ত যাতে না যেতে হয়, সেজন্যই এ বৈঠক। যা যা পদক্ষেপ নেওয়ার, সেগুলো নিই। এরপর দেখা যাক কী দাঁড়ায়। 

তিনি বলেন, টিকা ছাড়া রেস্টুরেন্টে খাওয়া যাবে না। আগামী ১৫ দিনের মধ্যে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। গণপরিবহনে যাত্রী চলাচলের ক্ষেত্রে নির্ধারিত আসনের চেয়ে কম যাত্রী পরিবহনের বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে।

প্রতিপক্ষ হয়েও মেসির জয় চান বেনিনের ফুটবলার!
  • ০৬ অক্টোবর ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্ট, জবাব …
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন স্থায়ী সনদপ্রাপ্ত পাঁচ বেসর…
  • ০৬ অক্টোবর ২০২৬
রুয়েট কন্সট্রাক্ট কার্নিভালে ২য় স্থান অর্জন করলেন প্রেসিডেন…
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রিলিমিনারি টু মাস্টার্সের ফল প্রকাশ, পাস ৪১.৯৩ শতাংশ
  • ০৬ অক্টোবর ২০২৬
জাতীয় পর্যায়ে ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক’ সম্মাননা পেলেন পাবনার…
  • ০৬ অক্টোবর ২০২৬