নোবিপ্রবিতে আবেদন করেছে ৫২ হাজার ২৮৫ জন

১৭ ডিসেম্বর ২০২১, ০৩:১০ PM
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০২০-২১ শিক্ষোবর্ষে ভর্তির জন্য আবেদন করেছেন ৫২ হাজার ২৮৫ শিক্ষার্থী। গত বুধবার (১৫ ডিসেম্বর) রাত ১২টায় ভর্তি আবেদনের সময়সীমা শেষ হয়েছে।

তথ্যমতে, গত ২৪ নভেম্বর থেকে নোবিপ্রবিতে ভর্তি আবেদন শুরু হয়। ৯ ডিসেম্বর আবেদনের সময় শেষ হওয়ার কথা থাকলেও ৮ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের এক বিজ্ঞপ্তিতে আবেদনের সময় ছয়দিন বাড়িয়ে ১৫ ডিসেম্বর পর্যন্ত করা হয়।

বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২০-২১ শিক্ষাবর্ষে নোবিপ্রবির ‘এ’ ইউনিটে আবেদন করেছেন ৯ হাজার ৬১৯ জন, ‘বি’ ইউনিটে ১০ হাজার ৩১৪, ‘সি’ ইউনিটে ১১ হাজার ৩১৬, ‘ডি’ ইউনিটে ১২ হাজার ৯১ (সাইন্স ৮ হাজার ৯৯৬, মানবিক ৭৫৪, ব্যবসায় শিক্ষা শাখা ২ হাজার ৩৪১), ‘ই’ ইউনিটে ৫ হাজার ৫০৬ এবং ‘এফ’ ইউনিটে ৩ হাজার ৭৩৯ জন আবেদন করেছেন।

আরও পড়ুন: মাভাবিপ্রবির ভর্তিতে প্রাধান্য পাচ্ছে জিপিএ, শিক্ষার্থীদের ক্ষোভ

জানা যায়, মোট ৬টি গ্রুপে ১ হাজার ৩৯১টি আসনে ভর্তি নেওয়া হবে। প্রতি গ্রুপে আবেদন ফি নির্ধারণ করা হয়েছিল ৬০০ টাকা।

‘এ’ ইউনিটের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা ‘এ’, ‘বি’, ‘সি’ এবং ‘ডি’ গ্রুপের জন্য আবেদন করতে পেরেছেন। ‘বি’ ইউনিটের মানবিক বিভাগের শিক্ষার্থীরা ‘ডি’ এবং ‘ই’ গ্রুপের জন্য আবেদন করতে পেরেছেন। ‘সি’ ইউনিটের ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা ‘ডি’ এবং এফ গ্রুপের জন্য আবেদন করতে পেরেছেন।

আরও পড়ুন: মার্চ-এপ্রিলে মেডিকেল ভর্তি পরীক্ষা আয়োজনের চিন্তা

‌‘এ’ গ্রুপে আসন সংখ্যা ৩১৫, বি গ্রুপে আসন সংখ্যা ১৭৫, সি গ্রুপে আসন সংখ্যা ২৪৫, ডি গ্রুপে আসন সংখ্যা ৩৭৭, ই গ্রুপে আসন সংখ্যা ১৬৫ এবং এফ গ্রুপে আসন সংখ্যা ১১৪টি।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন বুধবার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশে ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ ঘোষণা করল সরকার  
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সব মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য বোর্ডের…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিয়োগ দেবে ৬ থেকে ১১তম গ্রেডে, আব…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গুতে বুটেক্স কর্মচারীর মৃত্যু, উপাচার্যের শোক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইবির আয়েশা সিদ্দিকা হল ডিবেটিং সোসাইটির নেতৃত্বে আজমেরি-ফার…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9