নোবিপ্রবি শিক্ষার্থী নিহত, সড়ক অবরোধ করে বিক্ষোভ

০৭ ডিসেম্বর ২০২১, ০৯:৪২ PM
সড়ক অবরোধ করে নোবিপ্রবি শিক্ষার্থীদের বিক্ষোভ

সড়ক অবরোধ করে নোবিপ্রবি শিক্ষার্থীদের বিক্ষোভ © সংগৃহীত

ট্রাকচাপায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থী অজয় মজুমদার (২৩) নিহতের ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টায় সোনাপুর জিরো পয়েন্টে সড়ক অবরোধ করেন তারা। এ সময় তারা ‘অজয় হত্যার বিচার চাই’, ‘উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান দিতে থাকেন। একই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে অবস্থান নেন শিক্ষার্থীরা।

পড়ুন: এবার সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নোবিপ্রবি ছাত্রের

এর আগে দুপুর ১টায় সোনাপুর জিরো পয়েন্টে ট্রাকচাপায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অজয় মজুমদার নিহত হন। তিনি বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সায়েন্স ও লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। অজয় সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নের বাদল চন্দ্র মজুমদারের ছেলে।

নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে তেল আবিবে বিক্ষোভ, যুদ্ধ বন্ধের…
  • ১২ এপ্রিল ২০২৬
ইসলামাবাদে আলোচনা শেষে যা বললেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্…
  • ১২ এপ্রিল ২০২৬
পরমাণু ইস্যুতে ইরানের কাছ থেকে ‘সুস্পষ্ট অঙ্গীকার’ চায় যুক্…
  • ১২ এপ্রিল ২০২৬
চুক্তি ছাড়াই যুক্তরাষ্ট্রে ফিরছেন জে ডি ভ্যান্স
  • ১২ এপ্রিল ২০২৬
২২৫ শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও সংবর্ধনা দিলো মিরসরাই শিক্ষক …
  • ১২ এপ্রিল ২০২৬
আংশিক মেঘলা থাকবে ঢাকার আকাশ, বাড়তে পারে তাপমাত্রা
  • ১২ এপ্রিল ২০২৬
close