বশেমুরবিপ্রবিতে শিক্ষার্থীদের আন্দোলন, কাল থেকে বন্ধ প্রশাসনিক কার্যক্রম

২৬ অক্টোবর ২০২১, ০৮:১৪ PM
বশেমুরবিপ্রবিতে আন্দোলনরত শিক্ষার্থী

বশেমুরবিপ্রবিতে আন্দোলনরত শিক্ষার্থী © টিডিসি ছবি

আবারো আন্দোলনে নেমেছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থীরা। সেমিস্টার ফি, হল ফি, পরিবহন ফি কমানো ও বিভাগ উন্নয়ন ফি বাতিলসহ ৭ দফা দাবি নিয়ে আজ মঙ্গলবার সন্ধ্যা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আন্দোলন শুরু করেছেন তারা। এছাড়াও আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে বাংলা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আবদুল্লাহ আল রাজু আগামীকাল সকাল ৯টা থেকে প্রশাসনিক ভবনের সামনে ২৪ ঘণ্টা অবস্থান কর্মসূচির ডাক দিয়েছেন।

আজ আন্দোলনরত অবস্থায় বক্তব্য দেয়ার সময় আবদুল্লাহ আল রাজু বলেন, আগামীকাল সকাল ৯টা থেকে প্রশাসনিক ভবনের সামনে ২৪ ঘণ্টা অবস্থান কর্মসূচি চলবে। আমাদের দাবি না মানা পর্যন্ত, যতদিন শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস তৈরি হবে না ততদিন আমাদের আন্দোলন চলবে। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।

তিনি আরো বলেন, আমরা ক্ষোভে আসলে বিহ্বল হয়ে পড়েছি। এর আগে ভারপ্রাপ্ত উপাচার্য ও প্রক্টর স্যার নতুন ভিসি আসার পর আমাদের দাবি মানা হবে বলে আশ্বস্ত করেন। কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পাই আমাদের দাবি অনুযায়ী কিছুই হয়নি। যেমন, আমাদের দাবি ছিল হলের ভাড়া সাড়ে তিনশ টাকার বদলে দেড়শ টাকা করতে হবে, পরিবহন ফি ৬০০ টাকার বদলে ৩০০ টাকা করতে হবে, ডিপার্টমেন্ট উন্নয়ন ফি ১৫০০ টাকা বাতিল করতে হবে এমন অগণিত ফি রয়েছে যা শিক্ষাকে পণ্য বানিয়ে ফেলেছে, সে সব বাতিল করতে হবে। এর আগে রেজিস্ট্রেশনের তারিখ দিলে আমরা সাধারণ শিক্ষার্থীর পক্ষ থেকে ৭ দফা দাবিসহ একটি স্মারকলিপি জমা দিয়েছিলাম। কিন্তু আমাদের হেয় প্রতিপন্ন করে, আমাদের অবজ্ঞা করে কর্তৃপক্ষ তার পরেরদিনই আবার বর্ধিত ফিসহ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তাই এবার দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ফিরে যাব না। 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি শেষ পর্ব পরীক্ষার সময়সূচি প্রক…
  • ১৩ অক্টোবর ২০২৬
আজ টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৩ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা
  • ১৩ অক্টোবর ২০২৬
নিজের ছবি দিয়েই হোয়াটসঅ্যাপে স্টিকার তৈরি করবেন যেভাবে
  • ১৩ অক্টোবর ২০২৬
চুয়েট আন্দোলনে বুয়েটের সংহতি, শাহবাগে শিক্ষার্থীদের মানববন্…
  • ১৩ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি প্রথম পর্বের পরীক্ষার সময়সূচি …
  • ১৩ অক্টোবর ২০২৬