অজ্ঞান হয়ে পলিটেকনিক শিক্ষার্থীর মৃত্যু

২৪ অক্টোবর ২০২১, ১০:০৩ PM
তাকবির হোসেন

তাকবির হোসেন © সংগৃহীত

মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রনিক টেকনোলজি বিভাগের তৃতীয় পর্বের শিক্ষার্থী মো. তাকবির হোসেন ওহি (১৯) মারা গেছেন। ইন্নালল্লিাহি অইন্নাইলাইহি রা-জিয়ুন।

রোববার (২৪ অক্টোবর) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলায়।

বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির খাদ্য বিভাগের তত্ত্ববধায়ক শেখ মো: আশরাফুল।

জানা যায়, তাকবির হোসেন হোস্টেলের ৩০১ নং রুমে থাকতেন।

তাকবিরের বন্ধু আদিত্যের তথ্যমতে, বহুদিন ধরেই তার মাথাব্যাথা ছিল। শুক্রবার হঠাৎ অজ্ঞান হয়ে পড়লে তাকবিরকে প্রথমে মৌলভিবাজার সদর হাসাপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। রবিবার সেখানেই তার মৃত্যু ঘটে।

এদিকে তাকবীরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রকৌশলী মিজানুর রহমান।

বিএনপি নেতার মাকে কুপিয়ে হত্যা
  • ০১ আগস্ট ২০২৬
রাজধানীতে দিনের বেলা ঘরে ঢুকে নারী চিকিৎসককে শ্বাসরোধে হত্যা
  • ০১ আগস্ট ২০২৬
আর্থিক সংকটের মধ্যেই বিশ্বকাপ ট্রফির রেপ্লিকা বিক্রি করলেন …
  • ০১ আগস্ট ২০২৬
শিক্ষা উপবৃত্তিসহ সরকারি ৫ ভাতার আবেদন শুরু আজ, জেনে নিন নি…
  • ০১ আগস্ট ২০২৬
গণিত ক্লাসে বসেই স্বপ্নপূরণ, বিশ্বাসই হচ্ছিল না রামোসের
  • ০১ আগস্ট ২০২৬
অনার্স দ্বিতীয় বর্ষে বাধ্যতামূলক ‘ফাংশনাল ইংলিশ’ বিষয়ে নত…
  • ০১ আগস্ট ২০২৬