ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করল বুয়েট

০৭ সেপ্টেম্বর ২০২১, ০৭:৪৭ PM
ভর্তি পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষার্থী © ফাইল ফটো

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা তারিখ চূড়ান্ত করা হয়েছে। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) একাডেমিক কাউন্সিলের বৈঠকে ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হয়েছে। বিকেল সাড়ে ৫টায় শুরু হওয়া ওই বৈঠকে বুয়েট উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার সভাপতিত্ব করেন।

একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২০ ও ২১ অক্টোবর প্রাথমিক বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর চূড়ান্ত পরীক্ষা হবে ৬ নভেম্বর।

মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন বুয়েটের রেজিস্ট্রার ড. মো. ফোরকান উদ্দিন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় পরিষদের বৈঠকে বুয়েট ভর্তি পরীক্ষার যে তারিখ নির্ধারণ করা হয়েছিল, সেটিই একাডেমিক কাউন্সিলের বৈঠকে চূড়ান্ত করা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) উপাচার্যদের সংগঠন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের বৈঠকে আগামী ২০ ও ২১ অক্টোবর বুয়েটের প্রাথমিক বাছাই ও ৬ নভেম্বর চূড়ান্ত পরীক্ষা আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত নেয়া হয়েছিল।

প্রসঙ্গত, গত ২২ জুন একাডেমিক কাউন্সিলের বৈঠকে অনির্দিষ্টকালের জন্য নিজেদের ভর্তি পরীক্ষা স্থগিত ঘোষণা করে বুয়েট। সেদিন এক বিজ্ঞপ্তিতে বুয়েট জানায়, প্রাথমিক বাছাই পরীক্ষার অন্তত ১০ দিন আগে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে।

একটা প্রজন্ম সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে—সেলিনা রহমান এমপি
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজা দেখিয়ে শিবিরের নবীনবরণ বন্ধ করলেন তিতুমীর অধ্যক্ষ, মন…
  • ১৫ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক কংক্রিট প্রতিযোগিতায় আইইউটির সাফল্য 
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসের গেজেটে নাম নেই ১০৫ জনের
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫ বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ, সুপারিশ পেলেন ১৭০২ জন
  • ১৪ অক্টোবর ২০২৬
রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ …
  • ১৪ অক্টোবর ২০২৬