হল খোলা ও সকল ফি মওকুফের দাবি বশেমুরবিপ্রবি ছাত্রলীগের

০৬ সেপ্টেম্বর ২০২১, ০৪:০০ PM
ছাত্রলীগের উপাচার্যকে স্মারকলিপি প্রদান

ছাত্রলীগের উপাচার্যকে স্মারকলিপি প্রদান © টিডিসি ছবি

ক্যাম্পাস ও হল খোলা এবং সকল প্রকার ফি মওকুফের জন্য আবেদন জানিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) ছাত্রলীগ। তারা আজ সোমবার (৬ সেপ্টেম্বর) এই দাবি জানিয়ে উপাচার্য বরাবর একটি স্মারকলিপি জমা দিয়েছেন। স্মারকলিপি গ্রহণ করেছেন প্রক্টর ড. রাজিউর রহমান।

যাতে উল্লেখ আছে, করোনা মহামারির জন্য দীর্ঘ সময় বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষার্থীদের শিক্ষাজীবন হুমকির মুখে পড়েছে। একই সাথে অধিকাংশ শিক্ষার্থীর পরিবার আর্থিকভাবে দুর্বল হয়ে পড়েছে।
এই অবস্থায় শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের কথা বিবেচনা করে ১২ সেপ্টেম্বর এর মধ্যে ক্যাম্পাস ও হল খুলে শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার জোর দাবি জানাচ্ছি। একই সাথে সকল ফি মওকুফ করে দ্রুত পরীক্ষা গ্রহণের দাবি জানিয়েছে তারা।

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
  • ০১ আগস্ট ২০২৬
দর্শন মানুষকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলে: তথ্য ও সম্প্রচা…
  • ০১ আগস্ট ২০২৬
স্কুলে ছাত্রী ও তরুণকে গাছে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরালের …
  • ০১ আগস্ট ২০২৬
বিশ্ববিদ্যালয়সহ শিক্ষা প্রশাসনের নিয়োগ-সিন্ডিকেট ভেঙে দিন
  • ০১ আগস্ট ২০২৬
লুডু খেলা নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষে একজন নিহত,…
  • ০১ আগস্ট ২০২৬
জুলাইয়ের গ্রাফিতি পতিত সরকারের দুঃশাসনের স্মৃতিচিহ্ন বহন কর…
  • ০১ আগস্ট ২০২৬