ডুয়েটের ভর্তি পরীক্ষা ২৯-৩০ সেপ্টেম্বর

১৭ আগস্ট ২০২১, ১০:৪৪ AM
স্নাতক ভর্তি পরীক্ষা

স্নাতক ভর্তি পরীক্ষা © ফাইল ফটো

দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) স্নাতক ভর্তি পরীক্ষা আরেক দফায় পেছানো হয়েছে। সম্প্রতি ডুয়েট ভর্তি পরীক্ষা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয় বলে ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির সভাপতি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৯ ও ৩০ সেপ্টেম্বর ডুয়েটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। একইসঙ্গে আবেদনপত্র জমাদান, প্রবেশপত্র ডাউনলোডের সময়সীমাও বাড়ানো হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ডুয়েটের ভর্তি আবেদনের ও প্রবেশপত্র ডাউনলোডের শেষ তারিখ আগামী ৮ সেপ্টেম্বর বিকেল ৪টা পর্যন্ত; ভর্তি পরীক্ষায় যোগ্যপ্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে ১৪ সেপ্টেম্বর বিকেলে ৪টায়।

এর আগে ১১ ও ১২ জুলাই ডুয়েটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনা পরিস্থিতি ও অনেক শিক্ষার্থীর ফল না পাওয়ার প্রেক্ষাপটে ভর্তি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পরবর্তীতে করোনা প্রাদুর্ভাব না কমায় তা আরও দুই মাস বাড়িয়ে আগামী ৫ ও ৬ সেটেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এখন ভর্তি পরীক্ষার দিনক্ষণ আরেক দফায় বাড়ানো হয়েছে।

কর অঞ্চল-১ চট্টগ্রামে ২৬ জনবল নিয়োগ, আবেদন অনলাইনে
  • ১৫ অক্টোবর ২০২৬
টুর্নামেন্টের সীমানায় বল যাওয়াকে কেন্দ্র করে নজরুল বিশ্ববিদ…
  • ১৫ অক্টোবর ২০২৬
জেলের সন্তানের পুলিশ হওয়া হলো না, বিসিএস গেজেটে নেই ঢাবির চ…
  • ১৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় রাবি ছাত্রদলের কর্মসূচি বয়কট
  • ১৫ অক্টোবর ২০২৬
প্রশ্নফাঁসে আলোচিত আবেদের ছেলে সিয়ামের ৪ বছরের কারাদণ্ড
  • ১৫ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার ও ভবন মালিককে ৪০ লাখ টাকা জরি…
  • ১৫ অক্টোবর ২০২৬