বার্ষিক প্রতিবেদনে বিশ্ববিদ্যালয়ের সমস্যা ও দুর্বলতা চিহ্নিত হয়: শাবিপ্রবি উপাচার্য

১৬ আগস্ট ২০২১, ০৫:৫৯ PM
শাবিপ্রবিতে বার্ষিক প্রতিবেদনের মোড়ক উন্মোচন অনুষ্ঠান

শাবিপ্রবিতে বার্ষিক প্রতিবেদনের মোড়ক উন্মোচন অনুষ্ঠান © ফাইল ছবি

একটি বিশ্ববিদ্যালয়ের বার্ষিক প্রতিবেদনে শিক্ষা, গবেষণা, প্রশাসনিক কার্যক্রমসহ বিভিন্ন দিক প্রতিফলিত হয়। যেখানে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি উজ্জ্বল হয় বলেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। সোমবার (১৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ সেশনের বার্ষিক প্রতিবেদনের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, প্রতিবেদন প্রকাশের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সাফল্যের পাশাপাশি বিরাজমান সমস্যা ও দুর্বলতাগুলো চিহ্নিত করা সম্ভব হয়।

এ সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, প্রতিবেদন সম্পাদনা ও প্রকাশনা কমিটির সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ মুহসিন আজিজ খান, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. তুলসী কুমার দাস, সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. জহির বিন আলম, শাহপরান হল প্রভোস্ট ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মো. মিজানুর রহমান খান, ফিজিক্যাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার, লাইফ সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. এসএম আবু সায়েম, ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম, লাইব্রেরি প্রশাসক অধ্যাপক ড. আব্দুল বাতেন ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক মো. মহিবুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

কর অঞ্চল-১ চট্টগ্রামে ২৬ জনবল নিয়োগ, আবেদন অনলাইনে
  • ১৫ অক্টোবর ২০২৬
টুর্নামেন্টের সীমানায় বল যাওয়াকে কেন্দ্র করে নজরুল বিশ্ববিদ…
  • ১৫ অক্টোবর ২০২৬
জেলের সন্তানের পুলিশ হওয়া হলো না, বিসিএস গেজেটে নেই ঢাবির চ…
  • ১৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় রাবি ছাত্রদলের কর্মসূচি বয়কট
  • ১৫ অক্টোবর ২০২৬
প্রশ্নফাঁসে আলোচিত আবেদের ছেলে সিয়ামের ৪ বছরের কারাদণ্ড
  • ১৫ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার ও ভবন মালিককে ৪০ লাখ টাকা জরি…
  • ১৫ অক্টোবর ২০২৬