বশেমুরবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

বশেমুরবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

বশেমুরবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত © টিডিসি ফটো

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২১ পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে কালো পতাকা উত্তোলন ও জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে কোরআন খতম ও দোয়া মাহফিল এবং বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

১৫ আগস্ট, ২০২১ সকাল ৯.৩০ বিশ্ববিদ্যালয় চত্বরে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব জাতীয় পতাকা উত্তোলন করে অর্ধনমিত রাখেন এবং কালো পতাকা উত্তোলন করেন শিক্ষক সমিতির সভাপতি ড. মোঃ কামরুজ্জামান। এরপর, বেলা ১১.৩০ টায় টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধি সৌধে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুবের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় জাতির পিতাসহ সকল শহিদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এছাড়া জাতির পিতার সমাধি সৌধে পৃথকভাবে শ্রদ্ধা নিবেদন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, বশেমুরবিপ্রবি ছাত্রলীগ, অফিসার্স এসোসিয়েশন, বশেমুরবিপ্রবি সাংবাদিক সমিতি ও কর্মচারী সমিতি।

এছাড়া, জাতীয় শোক দিবস উপলক্ষে বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় জাতির পিতাসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টে সকল শহিদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ইমাম মুফতি আব্দুল্লাহ আল মামুন। বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানসমূহে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ শাহজাহান, রেজিস্ট্রার মোঃ আব্দুর রউফ, পরীক্ষা নিয়ন্ত্রক এস এম গোলাম হায়দার, আইন অনুষদের ডিন ও প্রক্টর ড. মো: রাজিউর রহমান, শিক্ষক সমিতির সভাপতি ড. মোঃ কামরুজ্জামান, সাধারণ সম্পাদক ড. মোঃ আবু সালেহ, কর্মচারী সমিতির সভাপতি তরিকুল ইসলাম, বশেমুরবিপ্রবি ছাত্রলীগের নেতৃবৃন্দ এবং বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী।

প্রসঙ্গত, এবছর বৈশিক করোনা মহামারীর কারণে সরকারি নির্দেশনা মোতাবেক সীমিত পরিসরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতীয় শোক দিবস ২০২১ পালিত হয়।

দুপুরের মধ্যে দেশের ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ১৯ মার্চ ২০২৬
বাংলাদেশে ঈদ কবে, শুক্রবার না শনিবার?
  • ১৯ মার্চ ২০২৬
মধ্যপ্রাচ্যের দুই দেশে ঈদগাহে নামাজ আদায় স্থগিত, জানা গেল ক…
  • ১৯ মার্চ ২০২৬
আফগানিস্তানে আজ উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর
  • ১৯ মার্চ ২০২৬
লঞ্চের ধাক্কায় স্পিডবোট উল্টে পুলিশ কনস্টেবল নিখোঁজ, আহত ৫
  • ১৯ মার্চ ২০২৬
কুমিল্লায় নিয়ন্ত্রণে হারিয়ে উল্টে গেলো নোয়াখালীগামী বাস
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence