বুয়েট ভর্তি: প্রাক-নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে পারবেন যারা (তালিকা)

১২ মে ২০২১, ০৯:৫৭ AM
বুয়েটে ভর্তি পরীক্ষা

বুয়েটে ভর্তি পরীক্ষা © ফাইল ছবি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্নাতক ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ভর্তির প্রাক-নির্বাচনী পরীক্ষার যোগ্যপ্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। আজ বুধবার (১২ মে) বুয়েটের ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করে কর্তৃপক্ষ।

এদিকে, দেশে চলমান করোনা ভাইরাস পরিস্থিতি বিবেচনায় বুয়েটের ভর্তি পরীক্ষা এক মাস পেছানো হয়েছে। নতুন সময় অনুযায়ী, আগামী ৩০ জুন ও ১ জুলাই প্রাথমিক বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া চূড়ান্ত ভর্তি পরীক্ষা আগামী ১০ জুলাই অনুষ্ঠিত হবে।

জানা গেছে, আগামী ৩০ জুন ও ১ জুলাই প্রাথমিক বাছাই পরীক্ষা চার শিফটে অনুষ্ঠিত হবে। আলাদা আলাদাভাবে এসব শিফটে যোগ্যপ্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে।

শিফট-১ এর যোগ্যপ্রার্থীদের তালিকা দেখুন 

শিফট-২ এর যোগ্যপ্রার্থীদের তালিকা দেখুন

শিফট-৩ এর যোগ্যপ্রার্থীদের তালিকা দেখুন

শিফট-৪ এর যোগ্যপ্রার্থীদের তালিকা দেখুন

ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনকারীদের যাদের নামের তালিকায় “রিমার্ক” হিসেবে “মেজর অবজেকশন; ডকুমেন্টস্ রিকুয়ারর্ড” উল্লেখ আছে তাদেরকে নিম্নোক্ত ডকুমেন্ট ২২ মে র মধ্যে জমা দেয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

১) এসএসসি নম্বরপত্রের কপি/২০১৭ সালের 

২) এসএসসি সনদের কপি/২০১৭ সালের 

৩) এইচএসসি নম্বরপত্রের কপি/২০১৯ সালের 

৪) এইচএসসি নম্বরপত্রের মানউন্নয়নের কপি/২০২০ সালের 

আবেদনকারীকে এসএমএস/ইমেইল এর মাধ্যমে এসব ডকুমেন্ট জমা দেয়ার লিংক পাঠানো হবে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। তবে এসব ডকুমেন্ট জমা প্রদান করা না হলে আবেদনকারীর প্রাক-নির্বাচনী পরীক্ষার এডমিট কার্ড ইস্যু করা হবে না।

তীব্র গরম আর লোডশেডিংয়ে তালপাতার পাখার পুনর্জাগরণ
  • ২৬ এপ্রিল ২০২৬
পূর্বাচলে দুর্ঘটনায় দুই বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত, মোটরসাইকে…
  • ২৬ এপ্রিল ২০২৬
প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নির্ধারিত নিয়মে চলছে
  • ২৬ এপ্রিল ২০২৬
মামলা করতে শাহবাগ থানায় গেলেন জুবায়ের-মোসাদ্দেক
  • ২৬ এপ্রিল ২০২৬
কলেজ ছাত্রসংসদ কক্ষে কালেমা খচিত ক্যালিগ্রাফি স্থাপন ছাত্রদ…
  • ২৬ এপ্রিল ২০২৬
গাইবান্ধায় বজ্রপাতে শিক্ষার্থীসহ চারজনের মৃত্যু
  • ২৬ এপ্রিল ২০২৬