বঙ্গবন্ধুর জন্মদিনে নোবিপ্রবি স্বাধীনতা শিক্ষক পরিষদের ভিন্ন আয়োজন

১৭ মার্চ ২০২১, ০৭:৪২ PM
নোবিপ্রবি

নোবিপ্রবি © টিডিসি ফটো

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে এতিমখানায় ৩৫০ ছাত্র-শিক্ষককে নিয়ে দোয়া মাহফিল ও মধ্যাহ্নভোজের আয়োজন করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) স্বাধীনতা শিক্ষক পরিষদ।

বুধবার (১৭ মার্চ) বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় অবস্থিত একটি এতিমখানায় সংগঠনটি এ আয়োজন করে।

স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি ড. মফিজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এইচ এম মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোবিপ্রবি কোষাধ্যক্ষ প্রফেসর ড. ফারুক উদ্দিন।

কোষাধ্যক্ষ প্রফেসর ড. ফারুক উদ্দিন এতিমখানার কোমলমতি শিক্ষার্থীদের সম্মুখে বঙ্গবন্ধুর জীবনের গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করেন। শিশুদের প্রতি বঙ্গবন্ধুর অকৃত্রিম ভালোবাসার কথা তুলে ধরেন তিনি।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কর্মকর্তা পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, স্বাধীনতা শিক্ষক পরিষদের নেতৃবৃন্দ, মাদ্রাসার শিক্ষকবৃন্দ এবং নোবিপ্রবি সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ।

পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে দোয়া মাহফিল শুরু হয় এবং হাফেজ মো. শাহাদাত হোসেনের মোনাজাতের মাধ্যমে জাতির পিতা আত্মার শান্তি কামনা করে অনুষ্ঠান শেষ হয়।

এছাড়াও দোয়া মাহফিলে স্বাধীনতা শিক্ষক পরিষদ একইসাথে করোনা আক্রান্ত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলমের সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাতের আয়োজন করে।

হাসপাতালে দায়িত্বরত অবস্থায় স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যু 
  • ০২ আগস্ট ২০২৬
কীর্তনখোলার পাড়ে সূর্যাস্ত, ক্রিকেট আর তারুণ্যের উচ্ছ্বাস
  • ০২ আগস্ট ২০২৬
ডুয়েটের ভর্তি পরীক্ষা আজ, আসন ৭৫০
  • ০২ আগস্ট ২০২৬
এক শর্তে ইরানে হামলা বন্ধ করতে চান ট্রাম্প
  • ০২ আগস্ট ২০২৬
পে-স্কেলের প্রজ্ঞাপনে বিলম্ব, জুলাই থেকেই কার্যকর হলে বকেয়া…
  • ০২ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম রিলিজ স্লিপে ভর্তি ফি জমা শেষ হচ্ছ…
  • ০২ আগস্ট ২০২৬