বশেমুরবিপ্রবিতে শিক্ষকদের তিন দিনব্যপী কর্মশালা শুরু

কর্মশালায় বক্তব্য রাখছেন উপচার্য প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব

কর্মশালায় বক্তব্য রাখছেন উপচার্য প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব © টিডিসি ফটো

গােপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর আয়ােজনে ‘‘Introduction to Quality Assurance in Tertiary Education Sector of Bangladesh” শীর্ষক ৩ দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে। বৃহস্পতিবার (১১ মার্চ) সকাল সাড়ে ৯টায় একাডেমিক ভবনের ৫০১নং কক্ষে এ কর্মশালা শুরু হয়।

বশেমুরবিপ্রবির আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মাে. শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বশেমুরবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব এবং কোর্স কো-অর্ডিনেটর ছিলেন প্রফেসর ড. মাে. মােজাহার আলী।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব তাঁর বক্তব্যে বলেন, বিশ্ববিদ্যালয়ে একটি বিভাগ খুলতে হলে তার ভিশন ও মিশন থাকতে হবে। বিশ্ববিদ্যালয়ের প্রােডাক্ট হলাে গ্রাজুয়েট শিক্ষার্থী। তাই গ্রাজুয়েটদের কোয়ালিটি নিশ্চিত করতে হবে। আমাদের শিক্ষার্থীদের বিশ্বমানের করে গড়ে তুলতে হবে।

৩ দিনব্যাপী এ কর্মশালা ১১, ১৪ ও ১৫ই মার্চ অনুষ্ঠিত হবে। এ কর্মশালায় অত্র বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৮৪ জন শিক্ষক অংশগ্রহণ করছেন।

হৃদরোগে নিভে গেল ঢামেক ছাত্র রোকনের জীবনপ্রদীপ
  • ১২ এপ্রিল ২০২৬
'ফিলিপনগরের হামলা প্রমাণ করে বিএনপি ইন্টেরিম ২.০ হিসেবে দেশ…
  • ১২ এপ্রিল ২০২৬
চাপের মুখে হতাশ না হতে মেডিকেল শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের …
  • ১২ এপ্রিল ২০২৬
ভাল ডাক্তার তৈরিতে বেসরকারি মেডিকেল সবচেয়ে বড় ভূমিকা পালন ক…
  • ১২ এপ্রিল ২০২৬
মব-সহিংসতার মাধ্যমে মাজার ভাঙচুর ও হত্যার ঘটনায় এনসিপি'র নি…
  • ১২ এপ্রিল ২০২৬
কম্বলে মোড়ানো মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার
  • ১১ এপ্রিল ২০২৬
close