ফেসবুকে চাকরি পেলেন শাবিপ্রবির সাবেক ছাত্র শিপন

০৫ ডিসেম্বর ২০২০, ০৩:১০ PM

© টিডিসি ফটো

জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নেটওয়ার্ক অপারেশন ডিরেক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সমাজবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী হায়াত শহীদ শিপন। তিনি বিশ্ববিদ্যালয়ের ৩য় ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

সম্প্রতি তিনি যুক্তরাজ্যে ফেসবুকের সদর দফতর যোগদান করেছেন বলে জানা গেছে। প্রথম বাংলাদেশি হিসেবে ফেসবুকের নেটওয়ার্ক অপারেশন ডিরেক্টরের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়া শিপনের জন্মস্থান সিলেটের মৌলভীবাজার জেলার কুলাউড়ার বরমচাল ইউনিয়নে।

জানা গেছে, শাবিপ্রবি থেকে সমাজবিজ্ঞানে স্নাতক শেষ করে ১৯৯৮ সালে ইংল্যান্ডে পাড়ি জমান শিপন। সেখানে ২০০০ সালে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে ক্যারিয়ার শুরু করেন তিনি। পাশাপাশি MCSE ও CCNA শেষ করে বিএসসি করেন তিনি। পরে ২০১২ সালে এমবিএ শেষ করেন।

এরই মাঝে তিনি জাতিসংঘ, Barclays Bank, Morgan Stanley ও Citigroup-এ দক্ষতার সঙ্গে কাজ করেন। এছাড়াও লন্ডনে Cisco Systems-এ প্রোগ্রাম ডিরেক্টর হিসেবে কাজ করেছেন শাবিপ্রবির সাবেক এই ছাত্র।

সড়কে প্রাণ গেল ছাত্রদল নেতা সৌরভের
  • ১১ নভেম্বর ২০২৬
ভিমরুলের কামড়ে ৩ বছরের শিশুর মৃত্যু
  • ১১ নভেম্বর ২০২৬
ঢাকায় ভোর থেকে বজ্রসহ বৃষ্টি
  • ১১ নভেম্বর ২০২৬
হাসিবের ওপর হামলা: ছাত্রলীগ নেতা হাবিবসহ ১৫ জনের বিরুদ্ধে ম…
  • ১১ নভেম্বর ২০২৬
ময়মনসিংহে সুতার কারখানায় আগুন, নেভাতে কাজ করছে ফায়ার সার্ভি…
  • ১১ নভেম্বর ২০২৬
চুরি করতে গিয়ে ধরা পড়লেন জেলা অটো শ্রমিকদল সভাপতি
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950