পরীক্ষা দিতে পারবে বুয়েটের বহিষ্কৃত সেই ৭ শিক্ষার্থী

২৪ ডিসেম্বর ২০১৯, ০৮:০২ PM
বুয়েট

বুয়েট © ফাইল ফটো

বুয়েটে র‍্যাগিংয়ের দায়ে বহিষ্কৃত সাত শিক্ষার্থীকে পরীক্ষা দিতে অনুমতি দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি জে বি এম হাসানের নেতৃত্বাধীন অবকাশকালীন বেঞ্চ আজ মঙ্গলবার (২৪ডিসেম্বর) এ আদেশ দেন।

পরীক্ষা দেয়ওয়ার অনুমতি পাওয়া শিক্ষার্থীরা হলেন, মির্জা মোহাম্মদ গালিব, জাহিদুল ইসলাম, মুন্তাসির আহমেদ, আসিফ মাহমুদ, ইমতিয়াজ হোসেন, আনাফালুর রহমান ও অর্ণব চৌধুরী।

শুনানিতে আদালত জানতে চায় এই সাত শিক্ষার্থী আবরার হত্যার ঘটনায় জড়িত ছিলেন কি না? এ সময় বুয়েটের পক্ষ থেকে জানানো হয় তারা আবরার হত্যার সাথে সংশ্লিষ্ট নয়। আদালত তার আদেশে বলেন, মামলা চূড়ান্ত নিষ্পত্তির সময় যদি প্রমাণ হয় এই সাতজন র‍্যাগিংয়ের সাথে জড়িত তাহলে এই পরীক্ষা বাতিল হয়ে যাবে।

প্রসঙ্গত গত ৬ অক্টোবর বুয়েটের শেরেবাংলা হলে দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করেন বুয়েট শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনার পর থেকে বুয়েটে ক্লাস-পরীক্ষা বর্জন করছেন শিক্ষার্থীরা। আবরার হত্যার বিচারসহ বিভিন্ন দাবিতে আন্দোলনের শর্তের মধ্যে একটি ছিল বুয়েটের আহসানউল্লাহ, সোহরাওয়ার্দী ও তিতুমীর হলে আগে ঘটে যাওয়া র‍্যাগিংয়ের ঘটনাগুলোতে জড়িতদের বিচার ও শাস্তি নিশ্চিত করা।

ট্যাগ: বুয়েট
ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬
যে ছয় কারণে নিম্ন মধ্যবিত্ত থেকে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কো…
  • ০৭ অক্টোবর ২০২৬
সাব রেজিস্ট্রারকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
  • ০৭ অক্টোবর ২০২৬
এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
  • ০৭ অক্টোবর ২০২৬
সিদ্ধেশরী কলেজে ২১ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ অক্টোব…
  • ০৭ অক্টোবর ২০২৬