পাবিপ্রবির প্রথম সমাবর্তনের তারিখ ঘোষণা

২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২২ PM
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © টিডিসি সম্পাদিত

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) প্রথম সমাবর্তন সম্ভাব্য ১৫ বা ১৬ মার্চ ২০২৭ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাষ্ট্রপতির কার্যালয়ের সাথে পাবিপ্রবি প্রশাসনের আলোচনা সাপেক্ষে সম্ভাব্য তারিখ ঠিক করা হয়েছে। আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় এ বিষয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

এ সময় রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান । 

বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ৩০ একর জায়গা আছে এবং ৫টি অনুষদের অধীনে ২১টি বিভাগে শিক্ষা কার্যক্রম চলমান আছে। বিশ্ববিদ্যালয়ের জন্য আরও ৪৫ একর ভূমি অধিগ্রহণ করা এবং চাকরির বাজারে চাহিদা আছে, এমন সাবজেক্ট খোলার বিষয়েও রাষ্ট্রপতির সাথে আলোচনা হয়। এ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা এবং উন্নয়ন নিয়ে তাঁরা দীর্ঘ সময় আলোচনা করেন।

এক শর্তে হরমুজ খুলতে রাজি ইরান
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
জেএস ও জেডি ভোকেশনাল বৃত্তি পরীক্ষার রুটিন প্রকাশ, ৫ নির্দে…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
বায়ুদূষণ রোধে বৃক্ষরোপণের বিকল্প নেই: গাকৃবি ভিসি
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
জবিতে ‘স্পেশাল রিসার্চ অ্যাওয়ার্ড’ অর্জনকারী ৩৪ শিক্ষককে সম…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎ সংকটে ব্যাহত ববির ল্যাব-শ্রেণি কার্যক্রম, অবহেলায় প…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
সিম্ফনি মোবাইল ১৩ জেলায় নিয়োগ দেবে টেরিটরি সেলস ম্যানেজার, …
  • ২২ সেপ্টেম্বর ২০২৬