শাবিপ্রবিতে নতুন প্রো-ভিসি ও কোষাধ্যক্ষ নিয়োগ

১৭ আগস্ট ২০২৬, ০১:২১ PM
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) নতুন প্রো-ভাইস-চ্যান্সেলর (প্রো-ভিসি) ও কোষাধ্যক্ষ নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (১৭ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি পদে নিয়োগ পেয়েছেন ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. জিএম রবিউল ইসলাম। অন্যদিকে, কোষাধ্যক্ষ পদে নিয়োগ দেওয়া হয়েছে সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক শাহ মো. আতিকুল হককে।

অধ্যাপক ড. জিএম রবিউল ইসলামকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮৭-এর ১৩(১) ধারা অনুযায়ী প্রো-ভিসি পদে নিয়োগ দেওয়া হয়েছে। তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর অথবা তার অবসর গ্রহণের তারিখ পর্যন্ত—এর মধ্যে যেটি আগে ঘটে। 

নিয়োগের শর্ত অনুযায়ী, তিনি তিনি তার মূল পদের সমপরিমাণ বেতনভাতাদি প্রাপ্য হবেন এবং  বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। এছাড়া তিনি বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত ও ভাইস-চ্যান্সেলর কর্তৃক প্রদত্ত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন এবং রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

অন্যদিকে, অধ্যাপক শাহ মো. আতিকুল হককে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮৭-এর ১৪(১) ধারা অনুযায়ী কোষাধ্যক্ষ পদে নিয়োগ দেওয়া হয়েছে। তার নিয়োগের মেয়াদও যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসর গ্রহণের তারিখ পর্যন্ত—এর মধ্যে যেটি আগে ঘটে, ততদিন বহাল থাকবে।

কোষাধ্যক্ষ হিসেবে তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা এবং বিধি অনুযায়ী সংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। একইসঙ্গে তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। 

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন এবং ভাইস-চ্যান্সেলর কর্তৃক অর্পিত ক্ষমতা ও দায়িত্ব অনুযায়ী তাকে কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করতে হবে। প্রয়োজন হলে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর যেকোনো সময় তার নিয়োগ বাতিল করতে পারবেন। 

ছাত্রলীগের অপকর্মের বিচারসহ ৫ দাবিতে যবিপ্রবি শিক্ষার্থীর অ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্বাস্থ্য ক্যাডারের ১৮৪ কর্মকর্তার যোগদান সোমবার
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
দুই মামলায় জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কওমি মাদ্রাসা দরিদ্র সন্তানদের শিক্ষা ও নৈতিকতা গঠনে রাষ্ট্…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অস্ত্র নিয়ে মহড়া দিল কারা? 
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ, আব…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9