মাভাবিপ্রবিতে বিএফএসএর মোবাইল ল্যাবরেটরি, খাদ্য নিরাপত্তায় মনিটরিং ও সচেতনতা কার্যক্রম

২৭ জুলাই ২০২৬, ০৭:৪৫ PM
মাভাবিপ্রবিতে বিএফএসএর মোবাইল ল্যাবরেটরির গাড়ি

মাভাবিপ্রবিতে বিএফএসএর মোবাইল ল্যাবরেটরির গাড়ি © টিডিসি

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স (এফটিএনএস) বিভাগের উদ্যোগে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) মোবাইল ল্যাবরেটরির কার্যক্রম সোমবার (২৭ জুলাই) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে।

খাদ্য নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধি, আধুনিক খাদ্য পরীক্ষার প্রযুক্তির সঙ্গে শিক্ষার্থীদের পরিচিত করা এবং ক্যাম্পাসের খাদ্য পরিবেশ পর্যবেক্ষণের লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে তৃতীয় একাডেমিক ভবনে অবস্থিত এফটিএনএস বিভাগের গ্যালারি রুমে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কার্যক্রম নিয়ে একটি সংক্ষিপ্ত প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয়।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মোবাইল ল্যাবরেটরি পরিদর্শনের মাধ্যমে খাদ্য পরীক্ষায় ব্যবহৃত বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি, পরীক্ষণ কিট এবং পরীক্ষার প্রক্রিয়া সম্পর্কে হাতে-কলমে ধারণা লাভ করেন। একই সঙ্গে নির্ধারিত চেকলিস্ট অনুযায়ী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ক্যান্টিন ও আশপাশের খাবারের দোকান ও হোটেল পরিদর্শন করে খাদ্য নিরাপত্তা বিষয়ক মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়।

এ বিষয়ে এফটিএনএস বিভাগের চেয়ারম্যান বলেন, ‘মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স বিভাগ দীর্ঘদিন ধরে খাদ্য ও পুষ্টি বিষয়ে শিক্ষা ও গবেষণা পরিচালনা করে আসছে। নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে জাতীয় ও আন্তর্জাতিক মানসম্পন্ন দক্ষ জনবল তৈরি করাও বিভাগের অন্যতম লক্ষ্য। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আমরা বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছিলাম, যাতে তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশের খাদ্য বিক্রয়কেন্দ্রগুলোতে সচেতনতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করে। আমাদের আহ্বানে সাড়া দিয়ে কর্তৃপক্ষ ক্যাম্পাস ও এর আশপাশে মনিটরিং কার্যক্রম জোরদার করেছে। এ বিষয়ে আমরা তাদের সার্বিক সহযোগিতা করেছি এবং এ অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।’

আয়োজকরা জানান, এ ধরনের কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা, খাদ্যের গুণগত মান নিরূপণ এবং মাঠপর্যায়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কার্যক্রম সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাচ্ছেন। পাশাপাশি ক্যাম্পাসে নিরাপদ খাদ্য পরিবেশ গড়ে তুলতেও এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাকৃবি অফিসার পরিষদের সভাপতি ড. গোলাপ, সম্পাদক শাহাদাত
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
হোটেল দখলের চেষ্টা, বিএনপি নেতাসহ ৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তার…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঢামেক-সিওমেক হাসপাতালে নতুন পরিচালক নিয়োগের প্রস্তাব
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় উদ্ধারকৃত লাশের পরিচয় নিশ্চিত করল পুলিশ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সিকিউরিটি সুপারভাইজার নিয়োগ দেবে রুরাল পাওয়ার কোম্পানি লিমি…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান, খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে শিক…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9