জাবিপ্রবিতে সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ পেলেন সহকারী অধ্যাপক মোহাম্মদ হাসান

১৯ জুলাই ২০২৬, ০২:৫৯ PM
জাবিপ্রবি লোগো ও সহকারী অধ্যাপক  মুহাম্মদ হাসান

জাবিপ্রবি লোগো ও সহকারী অধ্যাপক  মুহাম্মদ হাসান © সংগৃহীত

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) ক্যাম্পাসে শৃঙ্খলা রক্ষা এবং বিশ্ববিদ্যালয়ের স্বার্থে নতুন সহকারী প্রক্টর নিয়োগ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় আইনের প্রথম সংবিধির ধারা ৯(১) অনুযায়ী আগামী ২ বছরের জন্য সিএসই বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ হাসানকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

১৬ জুলাই (বৃহস্পতিবার) রেজিস্ট্রার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে বলা হয়, যোগদানের তারিখ থেকে এ আদেশ কার্যকর হবে এবং তিনি নিয়মানুযায়ী অতিরিক্ত দায়িত্ব ভাতা প্রাপ্য হবেন।

বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আমির হোসেনের অনুমোদনক্রমে রেজিস্ট্রার এ আদেশ জারি করেন।

সিএসই বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ হাসান বলেন, ‘মাননীয় ভাইস চ্যান্সেলর স্যার আমাকে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন। শিক্ষার্থীদের পরামর্শ ও সহযোগিতা ছাড়া এই দায়িত্ব যথাযথভাবে পালন করা সম্ভব নয়। আমি সব শিক্ষার্থীর কথা মনোযোগ দিয়ে শুনব এবং তাদের পাশে থাকব।’

তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীরা যেকোনো প্রয়োজনে আমার কাছে সাহায্য পাবে। আমার মূল লক্ষ্য হবে ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করা, শৃঙ্খলা বজায় রাখা এবং একটি সুন্দর ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলা।’

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা করছে, নতুন সহকারী প্রক্টরের দায়িত্বশীল নেতৃত্বে ক্যাম্পাসের সার্বিক শৃঙ্খলা আরও জোরদার হবে।

নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তারকা ফুটবলার জামাল ভূঁইয…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
খুলনায় ফেরির সঙ্গে সংঘর্ষে ৩৫-৪০ যাত্রী নিয়ে ট্রলারডুবি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে ধর্ষণের শিকার ৫৪ নারী, হত্যাকাণ্ড ৫৫
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অসুস্থ হয়ে সিসিইউতে ভর্তি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধি…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬