প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রুয়েটে বৃক্ষরোপণ

০১ জুলাই ২০২৬, ০১:৪৯ PM
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন © টিডিসি

‎বাংলাদেশ সরকারের বর্তমান প্রধানমন্ত্রী ঘোষিত দেশব্যাপী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ক্যাম্পাসে ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষরোপণ করা হয়েছে।

বুধবার (১ জুলাই) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। এ সময় তিনি ক্যাম্পাসে পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং সবুজায়ন বৃদ্ধিতে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন।

‎বৃক্ষরোপণ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীরা অংশ নেন। কর্মসূচির আওতায় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। বৃক্ষরোপণ শেষে মোনাজাতের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

‎অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিল রুয়েটের ছাত্রকল্যাণ দপ্তর। কর্মসূচির সমন্বয় করেন ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার।

দেশব্যাপী পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সরকারের গৃহীত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবেই রুয়েটে এ আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগ ক্যাম্পাসে সবুজ পরিবেশ গড়ে তোলার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি করবে।

মেট্রোরেলের ঢাবি স্টেশনে ৩ ঘণ্টা বন্ধ থাকবে আজ
  • ০১ জুলাই ২০২৬
শিক্ষার্থীদের দিয়ে পাবলিক পরীক্ষার খাতা দেখান শিক্ষকরা, যে …
  • ০১ জুলাই ২০২৬
মেক্সট বৃত্তি পেয়ে পিএইচডি করতে জাপান যাচ্ছেন মাভাবিপ্রবির …
  • ০১ জুলাই ২০২৬
এইচএসসির পর বিশ্ববিদ্যালয়ে একক ভর্তি পরীক্ষা নিয়ে যা বললেন …
  • ০১ জুলাই ২০২৬
শিক্ষার নতুন কারিকুলাম ২০২৮ সালে: শিক্ষামন্ত্রী
  • ০১ জুলাই ২০২৬
এইচএসসি পরীক্ষার জন্য তিন সেট প্রশ্ন তৈরি করা হয়েছে, বললেন …
  • ০১ জুলাই ২০২৬