স্পেক্ট্রা-২০২৬

হাবিপ্রবিতে দুই দিনব্যাপী সিম্পোজিয়াম শুরু

১৮ জুন ২০২৬, ০৬:০৬ PM
বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ভবনের দ্বিতীয় তলার ভার্চুয়াল কনফারেন্স রুমে ম্পোজিয়ামের পর্দা উন্মোচিত হয়

বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ভবনের দ্বিতীয় তলার ভার্চুয়াল কনফারেন্স রুমে ম্পোজিয়ামের পর্দা উন্মোচিত হয় © টিডিসি

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ফোটোনিক্স ও কম্পিউটেশনাল প্রযুক্তি-বিষয়ক দুই দিনব্যাপী আন্তর্জাতিক সিম্পোজিয়াম ‘স্পেক্ট্রা-২০২৬’ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ সিম্পোজিয়ামে দেশের বিভিন্ন গবেষক, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন।

​বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) বিভাগের তত্ত্বাবধানে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম শিকদার।

​অন্যান্য অতিথিদের মধ্যে অনুষ্ঠানে পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) অনুষদের ডিন ড. মো. জামিল সুলতান। সিম্পোজিয়ামের জেনারেল চেয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন ইসিই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. মেহেদী ইসলাম এবং কনফারেন্স চেয়ার হিসেবে রয়েছেন আইইইই ফোটোনিক্স সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টারের প্রধান ড. নাসরিন সুলতানা। এ ছাড়া কারিগরি প্রোগ্রাম কমিটির প্রধান হিসেবে যুক্ত আছেন ইসিই বিভাগের অধ্যাপক ড. মো. মাহবুব হোসেন।

​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম শিকদার বলেন, ‘ফোটোনিকস, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ডেটা সায়েন্সের মতো উদীয়মান প্রযুক্তিগুলো আগামী দিনের বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

​তিনি সিম্পোজিয়াম আয়োজনের জন্য ইসিই বিভাগ এবং আইইইইকে বিশেষ ধন্যবাদ জানান। তিনি আরও বলেন, ‘ফোটোনিকস প্রযুক্তির জ্ঞান বিনিময়, গবেষকদের অংশগ্রহণ এবং হাবিপ্রবিসহ অন্যান্য প্রতিষ্ঠানের পারস্পরিক গবেষণা সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে এই আয়োজন একটি মাইলফলক হয়ে থাকবে।’

​আয়োজকরা জানান, বিজ্ঞান ও প্রযুক্তির সমসাময়িক গবেষণা ও উদ্ভাবনকে তুলে ধরতে এই সিম্পোজিয়ামের আয়োজন করেছে ‘IEEE Photonics Society HSTU Student Branch Chapter’। ইভেন্টটি যৌথভাবে পরিচালনা করছে ‘ECE Club of HSTU' এবং কারিগরি সহ-পৃষ্ঠপোষক হিসেবে যুক্ত রয়েছে 'IEEE Photonics Society Bangladesh Chapter.’

আগামী দুই দিন ধরে বিভিন্ন টেকনিক্যাল সেশন ও গবেষণাপত্র উপস্থাপনের মধ্য দিয়ে সিম্পোজিয়ামের মূল কার্যক্রম এগিয়ে চলবে।

জুলাই গণঅভ্যুত্থান দিবসে যবিপ্রবির গণভোজে অংশ নেবেন ৩ হাজার…
  • ০৫ আগস্ট ২০২৬
এবার গ্রাফিক্স আর্টস কলেজে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ
  • ০৫ আগস্ট ২০২৬
ছাত্রদল-শিবির সংঘর্ষে কবি নজরুল কলেজের অন্তত ২০ জন আহত
  • ০৫ আগস্ট ২০২৬
ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে বিদেশ যাচ্ছে ২৬ যবিপ্রবির শিক্ষা…
  • ০৫ আগস্ট ২০২৬
শিক্ষাঙ্গনে সহিংসতায় শিক্ষা অধিকার সংসদের উদ্বেগ, ৩ দফা দাবি
  • ০৫ আগস্ট ২০২৬
ডুয়েটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • ০৫ আগস্ট ২০২৬