বুটেক্স সায়েন্স ক্লাবের সভাপতি রনি, সাধারণ সম্পাদক রাইয়্যান

১৯ মে ২০২৬, ১২:৩১ PM
মো. রুবায়েত রশীদ রনি এবং কে এম শফিক রাইয়্যান

মো. রুবায়েত রশীদ রনি এবং কে এম শফিক রাইয়্যান © সংগৃহীত

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) সায়েন্স ক্লাবের কার্যনির্বাহী পরিষদ ২০২৬-২৭ ঘোষণা করা হয়েছে, যেখানে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ৪৮তম ব্যাচের ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. রুবায়েত রশীদ রনি এবং সাধারণ সম্পাদক হয়েছেন একই বিভাগের শিক্ষার্থী কে এম শফিক রাইয়্যান।

ক্লাবের মডারেটর বিশ্ববিদ্যালয়ের ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক এস কে মোহাম্মদ রাফি, সাবেক সভাপতি তাসমিয়া বিনতে ফায়জুর এবং সাবেক সাধারণ সম্পাদক পিয়াস কুমার সরকারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. জুনাইব রহমান আদিব। সহসভাপতি (অর্থ) পদে রয়েছেন নাঈম খান। সহসভাপতি (গবেষণা) হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্রাইট সাহা ও মোহাম্মদ সাদমান ওয়াসিফ। সহসভাপতি (অনুষ্ঠান ও ব্যবস্থাপনা) পদে রয়েছেন জুনায়দুল ইসলাম রাদিফ ও আবদুল্লাহ ইউনুস। সহসভাপতি (তথ্যপ্রযুক্তি) হিসেবে দায়িত্ব পেয়েছেন আকাশ সাহা ও মির্জা সাদমান শাহরিয়ার। সহ-সভাপতি (গণমাধ্যম ও প্রকাশনা) হিসেবে রয়েছেন সামিহা ইসলাম, রাহেলা আফরোজ জিতু। সহসভাপতি (জনসংযোগ ও দপ্তর) হিসেবে দায়িত্ব পেয়েছেন নাজরানা মেহনাজ দিবা ও শাহরিয়ার নাফিজ রাদ।

অনুভূতি ব্যক্ত করতে গিয়ে নবগঠিত কমিটির সভাপতি মো. রুবায়েত রশীদ রনি দায়িত্ব পাওয়ায় ক্লাবের প্রাক্তন সদস্য, সিনিয়র, সহপাঠী ও সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “বুটেক্স সায়েন্স ক্লাবের সদস্যদের সম্মিলিত প্রচেষ্টা ও আন্তরিকতার মাধ্যমে ভবিষ্যতে ‘টেক্সভার্স’ ও ‘টেক্সটাইটানস’-এর মতো আরও বড় আয়োজন সফলভাবে সম্পন্ন করা সম্ভব হবে। পাশাপাশি বিজ্ঞানচর্চা, গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রমের মাধ্যমে ক্লাবকে দেশের অন্যতম সক্রিয় বিজ্ঞান সংগঠন হিসেবে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন।”

অন্যদিকে সাধারণ সম্পাদক কে এম সফিক রাইয়্যান ক্লাবের সদস্য, সিনিয়র ও শিক্ষক উপদেষ্টাদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের মধ্যে বৈজ্ঞানিক চিন্তাভাবনা ও গবেষণামূলক মনোভাব গড়ে তুলতে বুটেক্স সায়েন্স ক্লাব কাজ করে যাবে। ভবিষ্যতে আরও কর্মশালা, সেমিনার, প্রতিযোগিতা ও গবেষণাভিত্তিক কার্যক্রম আয়োজনের পরিকল্পনার কথাও জানান তিনি।

ক্লাব কর্তৃপক্ষ জানায়, নতুন কমিটির নেতৃত্বে আগামী দিনে বিভিন্ন বিজ্ঞানভিত্তিক আয়োজন, গবেষণা অধিবেশন ও আন্তঃবিশ্ববিদ্যালয় কার্যক্রমের মাধ্যমে বুটেক্স সায়েন্স ক্লাবকে আরও শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠা করা হবে। নতুন কমিটির সব সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বুটেক্স সায়েন্স ক্লাব পরিবার।

৬০০ নারী শিক্ষার্থী নিয়ে চাকসুর আত্মরক্ষা প্রশিক্ষণ শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চাকরির পরীক্ষায় বাড়ছে ভাইভা নম্বর, আন্দোলনের ডাক রাবি শিক্ষ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবি সাদা দলের আত্মপ্রকাশ, আহ্বায়ক ড. ওবায়েদুল, সদস্য সচি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
স্টোর বিভাগে এক্সিকিউটিভ নিয়োগ দেবে মেঘনা গ্রুপ, আবেদন ১২ স…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলিতে মন্ত্রণালয়ের অপেক্ষায় অধি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসাতেও মিড-ডে মিল চালুর পরিকল্পনা সরকারের
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9