নোবিপ্রবির অসুস্থ শিক্ষার্থীকে দেখতে হাসপাতালে ছাত্রশিবির সেক্রেটারি, দিলেন ১ লক্ষ টাকা অনুদান

১৩ মে ২০২৬, ১২:৩২ PM , আপডেট: ১৩ মে ২০২৬, ০১:৩৩ PM
নোবিপ্রবির অসুস্থ শিক্ষার্থীকে দেখতে হসপিটালে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা

নোবিপ্রবির অসুস্থ শিক্ষার্থীকে দেখতে হসপিটালে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা © টিডিসি ফটো

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থী মো. সাখাওয়াত হোসেনের উন্নত চিকিৎসায় ১ লক্ষ টাকার আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, নোবিপ্রবি শাখা। সাখাওয়াত বর্তমানে বিরল ‘ক্রোন্স ডিজিজ’ (Crohn's Disease) রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

​মঙ্গলবার (১২ মে) সন্ধ্যায় রাজধানীর পিজি হাসপাতালে সাখাওয়াতের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে যান ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা। পরিদর্শনকালে তিনি চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসার অগ্রগতি সম্পর্কে অবগত হন এবং সাখাওয়াতের শয্যাপাশে কিছু সময় অবস্থান করেন। এসময় তিনি তাঁর দ্রুত আরোগ্য কামনায় দোয়া করেন।

​সাখাওয়াতের সুচিকিৎসা নিশ্চিত করতে নোবিপ্রবি শাখা ছাত্রশিবিরের পক্ষ থেকে প্রাথমিক পর্যায়ে ১ লক্ষ টাকার চেক হস্তান্তর করা হয়। এসময় উপস্থিত ছিলেন, ছাত্রশিবির নোবিপ্রবি শাখার সভাপতি আরিফুর রহমান সৈকত, সাবেক সভাপতি আরিফুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

​নোবিপ্রবি শাখা ছাত্রশিবিরের সভাপতি আরিফুর রহমান সৈকত বলেন, ‘ছাত্রশিবির সর্বদা ছাত্রকল্যাণ ও মানবিক কর্মকাণ্ডে অগ্রাধিকার প্রদান করে। আমাদের সহপাঠী সাখাওয়াত একটি জটিল ও বিরল রোগে আক্রান্ত হয়ে দীর্ঘ সময় ধরে হাসপাতালে চিকিৎসাধীন। নিয়মিত সমাজসেবামূলক কাজের অংশ হিসেবে আমরা সাধ্যমতো তার পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। প্রাথমিকভাবে আমরা ১ লক্ষ টাকা সহায়তা প্রদান করেছি এবং সার্বক্ষণিক তার খোঁজখবর রাখছি।’ ​তিনি সাখাওয়াতের দ্রুত সুস্থতার জন্য সামর্থ্য অনুযায়ী দেশের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।

হুমায়ূন আহমেদের হাতে গড়া প্রতিষ্ঠান শহীদ স্মৃতি বিদ্যাপীঠে …
  • ১০ আগস্ট ২০২৬
এসএসসি পাশ করলেন অভিনেত্রী ইসরাত অতিথি
  • ১০ আগস্ট ২০২৬
সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহতের ঘটনায় তোপের মুখে ববি প্রশাস…
  • ১০ আগস্ট ২০২৬
এইচপি ও ‘এ’ দলের ক্রিকেটারদের ম্যাচ ফি দেওয়ার সিদ্ধান্ত বিস…
  • ১০ আগস্ট ২০২৬
পাঁচ হত্যা মামলায় নজরুল ইসলামকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প…
  • ১০ আগস্ট ২০২৬
সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের বিরুদ্ধে ইসলামী ব্যাংকের ৫০০…
  • ১০ আগস্ট ২০২৬