পরীক্ষায় অসদুপায় অবলম্বন, মাভাবিপ্রবিতে ৮ শিক্ষার্থী বহিষ্কার

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় ৮ শিক্ষার্থীকে এক সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছে। শৃঙ্খলা কমিটির ৩৯তম সভার সিদ্ধান্ত অনুযায়ী তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

বহিষ্কৃতরা হলেন— রসায়ন বিভাগের ২০২২-২৩/ ২০২৩-২৪ শিক্ষা বর্ষের (২য় বর্ষ, ১ম সেমিস্টার) জারিন তাসনিম পাটওয়ারি সাফা, ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স বিভাগের তিন শিক্ষার্থী আতিয়া ফারজানা অর্পা (৩য় বর্ষ, ১ম সেমিস্টার), তিথি আক্তার (৩য় বর্ষ, ২য় সেমিস্টার) ও মঞ্জুরুল হক মিজান (এমএস ১ম সেমিস্টার), পরিসংখ্যান বিভাগের ছাত্র মো. ফরহাদ ভুঁইয়া সিয়াম (২য় বর্ষ, ১ম সেমিস্টার), কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের দুই ছাত্র মো. ফাহিম আজাদ অমি (৪র্থ বর্ষ, ২য় সেমিস্টার ) ও মো. ইফতেহার উদ্দিন (৩য় বর্ষ, ২য় সেমিস্টার) এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের নাফিসা সুলতানা (২য় বর্ষ, ১ম সেমিস্টার)।  

প্রশাসন জানিয়েছে, নির্ধারিত এক সেমিস্টার বহিষ্কারকাল শেষে সংশ্লিষ্ট শিক্ষার্থীরা পরবর্তী ব্যাচের সঙ্গে পুনরায় শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন। 

এ বিষয়ে দায়িত্বরত এক কর্মকর্তা জানান, প্রত্যেককে এক সেমিস্টার করে বহিষ্কার করা হয়েছে। তবে তারা পরবর্তী ব্যাচের সাথে পুনরায় পরীক্ষায় অংশ নিতে পারবে। 

গ্রীষ্মকালীন খেলা নিয়ে দুই স্কুলের ছাত্রীদের সংঘর্ষ, বিচার …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
১১ প্রশাসনিক পদ থেকে সাদা দলের ৯ শিক্ষক-কর্মকর্তার পদত্যাগ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ট্রেইনি রিলেশনশিপ অফিসার নিয়োগ দেবে ইস্টার্ন ব্যাংক, আবেদন …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয় দ্বিতীয় ক্যাম্পাসের পুকুরে নেমে দুই ন…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মাতামুহুরী নদীতে অবৈধ বালু উত্তোলন, দুটি মেশিন জব্দ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ধর্মমন্ত্রী-এলজিআরডি প্রতিমন্ত্রীকে আস্তে কথা বলতে বললেন ডে…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9