রাবিপ্রবিতে ‘ক্যাম্পাস কানেক্ট-দ্য ডেইলি ক্যাম্পাস’-এর আহ্বায়ক কমিটি গঠন

০৩ মে ২০২৬, ১১:৫০ AM
আদিত্য চৌধুরী ও অর্ণব ঘাগ্রা

আদিত্য চৌধুরী ও অর্ণব ঘাগ্রা © সংগৃহীত

শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়ন ও সামগ্রিক কল্যাণ নিশ্চিতের লক্ষ্যে ছাত্রকল্যাণ, ক্যারিয়ার ও স্বাস্থ্য সমন্বিত প্লাটফর্ম ‘ক্যাম্পাস কানেক্ট-দ্য ডেইলি ক্যাম্পাস’-এর রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) শাখা কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আহ্বায়ক নির্বাচিত হয়েছেন ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের শিক্ষার্থী আদিত্য চৌধুরী ও সদস্যসচিব নির্বাচিত  হয়েছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী অর্ণব ঘাগ্রা।

শনিবার (২ মে) কেন্দ্রীয় দপ্তরের অনুমোদনে রাবিপ্রবি শাখার ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

ঘোষিত কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন সাইদুল ইসলাম আফজাল, সুজানা চাকমা, অনন্যা সেন গুপ্তা, ফারিয়া আক্তার, সানজিদা রুবায়েত জেসিফা, মো শেফায়েতুল ইসলাম শারেক, তিথি বিশ্বাস, মো. আরিফুল ইসলাম, আছমা আকতার, জুনান চাকমা, সীমান্ত তঞ্চঙ্গ্যা, মোহাম্মদ মোবারক হোসেন, ও শ্রীপূর্ণা চাকমা।

উল্লেখ্য, ‘ক্যাম্পাস কানেক্ট-দ্য ডেইলি ক্যাম্পাস’ প্রোগ্রামটি দেশব্যাপী সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাসে শিক্ষার্থীদের মেধা-মনন বিকাশে ভূমিকা রাখবে। এ ছাড়া দেশ-বিদেশে চাকরির সুযোগ সৃষ্টি, ক্যারিয়ার ডেভলপমেন্ট সেশন, ক্যাম্পাস-কমিউনিটি হেলথ প্রোগ্রামসহ নানান কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকবে বলে জানা গেছে।

তরুণীর খাটের নিচে লুকিয়ে ছিলেন প্রেমিক, ‘চোর’ বলে দেওয়া হলো…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬