ডুয়েটে রাজনৈতিক কার্যক্রম বন্ধ ও অনিয়মিত শিক্ষার্থীদের সিট বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল

২৯ এপ্রিল ২০২৬, ১২:২৬ AM , আপডেট: ২৯ এপ্রিল ২০২৬, ১২:৫৩ AM
ডুয়েট কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়

ডুয়েট কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয় © টিডিসি ফটো

রাজনীতি নিষিদ্ধ করা নিয়ে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) ছাত্রদল ও ছাত্রশিবিরের তৎপরতা ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়েছে। সাম্প্রতিক ঘটনাপ্রবাহের প্রেক্ষিতে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও অসন্তোষ বাড়ছে।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ৯টায় ডুয়েট কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। মিছিলে বিপুলসংখ্যক সাধারণ শিক্ষার্থী অংশ নেন এবং ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার দাবি জানান।

বিক্ষোভে অংশ নেওয়া সাধারণ শিক্ষার্থীরা তিন দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলো হলো—

১) ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধের বিদ্যমান সিদ্ধান্ত কঠোরভাবে কার্যকর করা,
২) অবৈধ ও অনিয়মিত হল সিট বরাদ্দ বাতিল করা,
৩) দখলকৃত হল সিট উদ্ধার করে প্রকৃত শিক্ষার্থীদের ন্যায্য অধিকার নিশ্চিত করা।

শিক্ষার্থীরা জানান, এসব দাবির বাস্তবায়নের লক্ষ্যে প্রশাসনিক ভবনের সামনে প্রতিবাদ সমাবেশেরও ঘোষণা দেওয়া হয়েছে। তারা একটি শান্তিপূর্ণ, শিক্ষাবান্ধব ও সুশৃঙ্খল ক্যাম্পাস গঠনে সকলের অংশগ্রহণ কামনা করেছেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে শিক্ষার্থীরা দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

১ লাখ ফলোয়ারের বাইরে আর কোনো ফেসবুক পেজ নেই মাউশির, বাকি স…
  • ০৪ অক্টোবর ২০২৬
বারবিকিউ পার্টিতে ‘ঝাক্কাস’ পান করে তরুণের মৃত্যু, অসুস্থ ৪
  • ০৪ অক্টোবর ২০২৬
একই বছরে ২ হজ ও ৩ ঈদ, বিরল ঘটনার সাক্ষী হবে মুসলিম বিশ্ব
  • ০৪ অক্টোবর ২০২৬
যে সরকারের আমলে জনগণ নিরাপদে ঘুমাতে পারে না, সে সরকার দরকার…
  • ০৪ অক্টোবর ২০২৬
​বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ঘোষণা শুরু কাল, নোবেল…
  • ০৪ অক্টোবর ২০২৬
নিয়োগপত্রের দাবিতে প্রাথমিক অধিদপ্তরের সামনে আমরণ অনশনে বঞ্…
  • ০৪ অক্টোবর ২০২৬