খালেদা জিয়ার মৃত্যুতে পাবিপ্রবি প্রশাসনের শোক

৩০ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৫ PM
খালেদা জিয়া ও পাবিপ্রবি লোগো

খালেদা জিয়া ও পাবিপ্রবি লোগো © সংগৃহীত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) প্রশাসন।

আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে দেওয়া শোক বার্তায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল -আওয়াল বলেন, ‘দেশনেত্রী  বেগম খালেদা জিয়ার  মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তিনি ছিলেন গণতন্ত্রের জন্য একজন সাহসী, অবিচল, দৃঢ়চেতা ও আপসহীন রাজনৈতিক নেতা, যিনি তিনবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। গণতন্ত্র ও জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।’

তিনি আরও বলেন, ‘খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের মানুষের কাছে  মমতা, সাহস ও প্রেরণার প্রতীক—একজন অভিভাবকসুলভ নেতৃত্বের নাম। তার জীবন ছিল ত্যাগ, সংগ্রাম ও নিরবচ্ছিন্ন লড়াইয়ের প্রতিচ্ছবি। বাংলাদেশের  মর্যাদা, স্বাধীনতা, গণতন্ত্র এবং জনগণের মাথা উঁচু করে বাঁচার অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি আজীবন সংগ্রাম করেছেন। এক সংগ্রামী দেশপ্রেমিক রাজনীতিবিদ ও রাষ্ট্রনায়ক  হিসেবে ইতিহাসে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।’

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান। তারা মহান আল্লাহর কাছে খালেদা জিয়ার আত্মার শান্তির জন্য প্রার্থনা করেছেন।

সেন্ট্রাল মেডিকেল কলেজে অধ্যাপকসহ ৯ পদে নিয়োগ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
স্থগিত শাকসু নির্বাচনের দাবিতে উপাচার্য ভবনের সামনে মানববন্…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
‘এআই’ গবেষক ইরফানের মৃত্যু নিয়ে নতুন মোড়, আত্মহত্যার দাবি ম…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জনবল নিয়োগ দেবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
দিনাজপুরে নিখোঁজের চার দিন পর মরদেহ উদ্ধার, প্রতিবেশী গ্রেপ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফরিদ আহমেদ ভূইয়া একাডেমিতে শিক্ষকসহ ৯ পদে নিয়োগ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9