টাইমস হায়ার এডুকেশন র‍্যাঙ্কিংয়ে প্রথমবারের মত ১২তম মাভাবিপ্রবি

০৯ অক্টোবর ২০২৫, ০২:৩৬ PM , আপডেট: ০৯ অক্টোবর ২০২৫, ০২:৪২ PM
মাভাবিপ্রবি

মাভাবিপ্রবি © সংগৃহীত

যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক শিক্ষা মূল্যায়ন সংস্থা টাইমস হায়ার এডুকেশন (Times Higher Education - THE) প্রকাশ করেছে ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৬’। এ তালিকায় প্রথমবারের মতো স্থান করে নিয়েছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি)—যা বিশ্ববিদ্যালয়টির জন্য এক ঐতিহাসিক অর্জন।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) প্রকাশিত র‍্যাঙ্কিং অনুযায়ী, মাভাবিপ্রবি বিশ্ব তালিকায় ১২০১–১৫০০ অবস্থানে রয়েছে। পাশাপাশি দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ১২তম স্থানে অবস্থান করেছে প্রতিষ্ঠানটি।

র‍্যাঙ্কিং তৈরিতে শিক্ষার মান, গবেষণার পরিবেশ, শিল্পখাতে সংযোগ এবং আন্তর্জাতিক উপস্থিতি—এই চারটি মানদণ্ডকে প্রাধান্য দেওয়া হয়েছে। এবারে বাংলাদেশের মোট ২৮টি বিশ্ববিদ্যালয় তালিকাভুক্ত হয়েছে, যার মধ্যে ১৯টি সরাসরি র‍্যাঙ্কিংয়ে এবং বাকি ৯টি রিপোর্টার ক্যাটাগরিতে স্থান পেয়েছে। দেশের তালিকার শীর্ষে রয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ ইউনিভার্সিটি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়।

এই সাফল্য প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের গবেষণা সেলের পরিচালক অধ্যাপক ড. মোস্তফা কামাল জানান, ‘আমাদের বিশ্ববিদ্যালয় প্রথমবারের মতো বিশ্বের অন্যতম স্বনামধন্য উচ্চশিক্ষা মূল্যায়ন সংস্থা Times Higher Education (THE)-এর বিশ্ব র‍্যাংকিংয়ে স্থান অর্জন করেছে—যা বাংলাদেশের উচ্চশিক্ষা ইতিহাসে এক গৌরবময় মাইলফলক।‘

এই অর্জন বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষক, গবেষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীর নিষ্ঠা, মেধা, গবেষণায় মনোনিবেশ এবং সম্মিলিত প্রচেষ্টার ফল। তাদের নিরলস পরিশ্রম ও একাগ্রতার ফলেই আজ মাভাবিপ্রবি বাংলাদেশের সীমা অতিক্রম করে আন্তর্জাতিক অঙ্গনে নিজের অবস্থান সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠা করেছে।

এটি শুধুমাত্র একটি সংখ্যা নয়—এটি মাভাবিপ্রবি’র শিক্ষার মান, গবেষণার গভীরতা ও আন্তর্জাতিক মানদণ্ডে নিজেদের প্রমাণ করার এক অনন্য স্বীকৃতি। এই অর্জন প্রমাণ করে, দৃঢ় নেতৃত্ব, স্বচ্ছ প্রশাসন, সৃজনশীল চিন্তা ও অবিচল প্রচেষ্টা থাকলে যেকোনো প্রতিষ্ঠান বৈশ্বিক মানদণ্ডে স্থান করে নিতে সক্ষম।

বিশ্ববিদ্যালয়ের এই ঐতিহাসিক অর্জন বাংলাদেশের উচ্চশিক্ষা ও গবেষণার অগ্রযাত্রায় এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। এটি দেশের তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবে জ্ঞান, উদ্ভাবন ও প্রযুক্তি গবেষণার নতুন দিগন্তে পৌঁছাতে।

আমি বিশ্বাস করি, এই সাফল্য হবে আরও বৃহত্তর অর্জনের সোপান—যার ধারাবাহিকতায় মাভাবিপ্রবি ভবিষ্যতে একটি বিশ্বমানের গবেষণা ও উদ্ভাবনকেন্দ্র হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করবে।'

উল্লেখ্য, এবারের সংস্করণে ১১৫ টি দেশের ২ হাজারের বেশি বিশ্ববিদ্যালয়কে নিয়ে করা হয়েছে এই তালিকা। শীর্ষে রয়েছে যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটি, যা টানা ১০ বছর ধরে প্রথম স্থান ধরে রেখেছে।

 

 

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
যশোরে এক দিনে ডেঙ্গুতে নতুন ৪৩ রোগী ভর্তি, একজনের মৃত্যু
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
রাস্তা নেই, পানিবন্দি চর আষাড়িয়াদহের আশ্রয়ণ প্রকল্পের ২০ পর…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
৩৬ ঘণ্টায় হুতিরা কীভাবে মোচা বন্দর ও পেরিম দ্বীপ দখল করল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলি আবেদন শেষ হচ্ছে আজ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9