পাবিপ্রবির দুই স্থাপনার নকশা আহ্ববান, থাকছে পুরস্কার

২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৬ PM , আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৮ PM
পাবিপ্রবির প্রধান ফটক ও শহীদ জাহিদ-নিলয় চত্বরের নকশা প্রস্তাবের আহ্ববান

পাবিপ্রবির প্রধান ফটক ও শহীদ জাহিদ-নিলয় চত্বরের নকশা প্রস্তাবের আহ্ববান © টিডিসি ফটো

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) প্রধান ফটকের কাঠামোগত নামকরণ এবং শহীদ জাহিদ-নিলয় চত্বরের নকশার প্রস্তাব আহ্বান করেছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর।
‎
‎বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটককে আরও দৃষ্টিনন্দন,স্থাপত্যশৈলী সমৃদ্ধ করার লক্ষ্যে প্রধান ফটকে অত্র বিশ্ববিদ্যালয়ের কাঠামোগত নামকরণ এর প্রস্তাব আহ্বান করা হয়েছে।

‎এছাড়া শহীদ জাহিদ-নিলয় চত্বরের সর্বজনগ্রহণযোগ্য নকশা প্রস্তাবেরও আহ্বান জানানো হয়েছে। এখানে মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, ২৪ এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, জাতীয় চেতনা ও বিশ্ববিদ্যালয়ের মর্যাদা বিবেচনায় রেখে নকশা করার প্রস্তাব দিতে বলা হয়েছে। 

আরও পড়ুন : পদ্ধতিগত প্রশ্ন তুলে ডাকসু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে: ঢাবি উপাচার্য

এ বিষয়ে গত ২০ সেপ্টেম্বর দপ্তরের পরিচালক ড. মো. রাশেদুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। প্রত্যেকটি প্রস্তাব লিখিত আকারে জমা দিতে বলা হয়েছে। এ ক্ষেত্রে প্রস্তাব হাতে লেখা কপি ও ই-মেইল কপিও ([email protected]) জমা দিতে হবে। 
‎
‎‎জমাকৃত প্রস্তাব যাচাই-বাছাই শেষে দুই স্থাপনার জন্য একটি করে সেরা নকশা নির্বাচন করা হবে। নির্বাচিত প্রস্তাবদাতাকে ৩৫ হাজার টাকা করে পুরস্কার প্রদান করা হবে।  
‎
‎প্রস্তাব জমা দেওয়ার শেষ সময় আগামী ৮ অক্টোবর ২০২৫। ‎প্রস্তাবগুলো বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরে সরাসরি অথবা ই-মেইলে জমা দেওয়া যাবে।

তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬
রোগীর সময়ও স্বাস্থ্যসেবার একটি মূল্যবান সম্পদ
  • ০২ অক্টোবর ২০২৬
হাদিকে ভালোবাসলে নতুন হল করুন, অন্যের নাম মুছতে হবে কেন
  • ০২ অক্টোবর ২০২৬