গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সমাপনী অনুষ্ঠান আগামীকাল

২৯ জুলাই ২০২৫, ১০:০৬ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ০৮:৪১ PM
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

ছয়টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের অংশগ্রহণে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের শিক্ষা সমাপনী অনুষ্ঠান ‘নবনীতক৯’।

আগামীকাল বুধবার (৩০ জুলাই) সকাল ১০টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের উন্মুক্ত মঞ্চে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছয়জন বর্তমান এবং একজন সাবেক উপাচার্য । এ ছাড়া উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মো. সোহেল হাসান। 

যেসব উপাচার্য উপস্থিত থাকার কথা রয়েছে, তারা হলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী; কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী; পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম; রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান; ৫. অধ্যাপক ড. এস. এম. আব্দুল আওয়াল, উপাচার্য, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নাজমুল আহসান ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মুসলেহ উদ্দিন আহমেদ।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষা সমাপনী অনুষ্ঠান উপলক্ষে অংশগ্রহণকারী সবাইকে নিম্নলিখিত নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ করা হলো। 

নির্দেশনা হলো মোটরসাইকেলসহ সকল যানবাহনের বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ; বিশ্ববিদ্যালয়-সংলগ্ন সামনের রাস্তা, মেইন গেট, হল গেট, মন্দির গেট, লেকপাড়ের কাঠের পুল এবং একাডেমিক ভবনের দক্ষিণ গেট পুলিশ পাহারায় থাকবে; বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে প্রবেশের জন্য অবশ্যই শিক্ষার্থীদের স্টুডেন্ট আইডি কার্ড, লাইব্রেরি কার্ড অথবা বিভাগের প্রত্যয়নপত্র সঙ্গে রাখতে হবে। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পরিবারবর্গ এবং অতিথিদের জন্য বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখা থেকে প্রত্যয়নপত্র সংগ্রহ করতে হবে; একাডেমিক ভবনের দক্ষিণ গেট দিয়ে ছেলেমেয়েরা পৃথক দুই লাইনে অনুষ্ঠানস্থলে প্রবেশ করবে। প্রবেশের সময় অবশ্যই আইডি কার্ড, লাইব্রেরি কার্ড অথবা প্রত্যয়নপত্র প্রদর্শন করতে হবে; ৫. দ্বিতীয় তলার উপরে কেউ উঠতে পারবে না। বাঁশ দিয়ে দ্বিতীয় তলার চারটি সিঁড়ি সম্পূর্ণরূপে বন্ধ থাকবে; দক্ষিণ-পূর্ব কর্নারের প্রথম ও দ্বিতীয় তলার বাথরুম শুধু মেয়ে শিক্ষার্থীদের ব্যবহারের জন্য নির্ধারিত থাকবে; একাডেমিক ভবনের উত্তর গেট রাত ৯টার পর শুধু বাহির হওয়ার জন্য খোলা থাকবে; বিশ্ববিদ্যালয় চত্বর ও একাডেমিক ভবনের অভ্যন্তরে ধূমপান ও নেশাজাতীয় দ্রব্য বহন ও সেবন সম্পূর্ণরূপে নিষিদ্ধ। কেউ মাদকাসক্ত অবস্থায় ধরা পড়লে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধি অনুযায়ী সর্বোচ্চ শাস্তি প্রদান করা হবে ও নির্ধারিত ঘেরাবেষ্টিত (ফেন্স) এলাকায় শুধুমাত্র নবম ব্যাচের রেজিস্টার্ড শিক্ষার্থীরা অবস্থান করতে পারবে।

অপ্রতিম হত্যা, মিলছে না ৩ প্রশ্নের উত্তর
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
দুপুরে স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন সংসদ সদস্য গাজী নজরুল
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
আমরা কি আবারও জাহেলিয়াত যুগে ফিরে যাচ্ছি? 
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
অধিনায়কত্ব কেন ছাড়ছেন, জানালেন জ্যোতি
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
মিরপুর বাঙলা কলেজে ছাত্রলীগ সন্দেহে শিক্ষার্থী আটক
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার, নেপথ্যে যা…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬