মিটফোর্ডে হত্যাকাণ্ডের প্রতিবাদে হাবিপ্রবিতে বিক্ষোভ

১২ জুলাই ২০২৫, ০৪:৫৫ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ০২:৪৩ PM
হাবিপ্রবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল।

হাবিপ্রবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল। © টিডিসি

রাজধানীর পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল কম্পাউন্ডে চাঁদ মিয়া ওরফে সোহাগ নামের এক ব্যবসায়ীকে প্রকাশ্যে হত্যা এবং দেশব্যাপী অব্যাহত বিএনপির চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থীরা।

শনিবার (১২ জুলাই) বেলা সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের মেইন গেট থেকে শুরু করে ক্যাম্পাস প্রদক্ষিণ করে আবারও মেইন গেটে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এ সময় শিক্ষার্থীরা ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’; ‘যুবদলের অনেক গুণ, পাথর মেরে সোহাগ খুন’; ‘যুবদলের চাঁদাবাজরা, হুঁশিয়ার সাবধান’; ‘যুবদলের সন্ত্রাস, রুখে দেবে ছাত্রসমাজ’; ‘বিএনপির সন্ত্রাসেরা, হুঁশিয়ার সাবধান’; ‘আমার ভাই মরল কেন? তারেক রহমান জবাব দে’; ‘মিটফোর্ড খুন কেন? তারেক রহমান জবাব দে’; ‘সারা দেশে সন্ত্রাস কেন? বিএনপি জবাব দে’; ‘জ্বালোরে জ্বালো আগুন জ্বালো’ ইত্যাদি বলে স্লোগান দেন।

বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা বলেন, মিটফোর্ডে চাঁদার জন্য ব্যবসায়ী সোহাগকে পাথর দিয়ে থেঁতলিয়ে নৃসংসভাবে হত্যা করেছেন যুবদলের নেতাকর্মীরা। হত্যার পর তার লাশের ওপর বর্বর নৃত্য করেছেন।

বিদ্যুতের খুঁটি বসানোর নামে টাকা আদায়ের অভিযোগ যুবদল নেতার …
  • ১৮ আগস্ট ২০২৬
৯ম শ্রেণির শিক্ষার্থীদের নিবন্ধন কার্যক্রমের সময়সূচি ও নিয়ম…
  • ১৮ আগস্ট ২০২৬
নতুন নিয়মের ফাঁদে প্রথম শাস্তি পেলেন নেইমার
  • ১৮ আগস্ট ২০২৬
নোবিপ্রবিতে ছাত্রদলের দু’গ্রুপের দফায় দফায় সংঘর্ষ, সাবেক সম…
  • ১৮ আগস্ট ২০২৬
খালি পেটে সাদা মাখন খেলে ওজন কমে, নাকি রক্তে কোলেস্টেরল বাড়…
  • ১৮ আগস্ট ২০২৬
জামালপুরের ঐতিহ্যবাহী পিঠালি, শত বছরের স্বাদে আজও জমে ওঠে উ…
  • ১৮ আগস্ট ২০২৬