শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন ৭ সহকারী প্রক্টর নিয়োগ

০৭ জুলাই ২০২৫, ১০:২৬ PM , আপডেট: ১১ জুলাই ২০২৫, ০৬:০১ PM
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) নতুন সাত সহকারী প্রক্টর নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (৭ জুলাই) সন্ধ্যায় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কালাম আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়।

সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন ইলেকট্রিকেল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. রাশেদুজ্জামান, পেট্রোলিয়ম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহম্মদ ওমর ফারুক, আর্কিটেকচার বিভাগের প্রভাষক ফারহা মুন, ইলেকট্রিকেল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক আফসানা বেগম, বায়োক্যামিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের প্রভাষক যুবাইর ইবনে দ্বীন, পরিসংখ্যান বিভাগের প্রভাষক মো. সাদেকিন ইসলাম ও রসায়ন বিভাগের প্রভাষক মোহাম্মদ ইমরান হোসাইন। 

তারা বিধি মোতাবেক দায়িত্ব ভাতা এবং অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন বলেও অফিস আদেশে উল্লেখ করা হয়। এ আদেশ যোগদানের তারিখ হতে কার্যকর হবে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা বাংলাদেশের
  • ২৩ অক্টোবর ২০২৬
ফেসবুক পোস্টকে কেন্দ্র করে মৎস্য খামারিকে এলোপাতাড়ি কুপিয়ে …
  • ২৩ অক্টোবর ২০২৬
খুতবার সময় পাশের মুসল্লিকে চুপ করালেও কি গুনাহ হবে?
  • ২৩ অক্টোবর ২০২৬
তিব্বতে ভূমিকম্পে লণ্ডভণ্ড শত শত বাড়ি, নিহত ১৬
  • ২৩ অক্টোবর ২০২৬
সব ধরনের ফুটবল থেকে অবসরের পর কী করবেন, জানালেন নেইমার
  • ২৩ অক্টোবর ২০২৬
আজ টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২৩ অক্টোবর ২০২৬