ছাত্রদল কর্মীর নেতৃত্বে হাবিপ্রবি সাংবাদিক সমিতির অফিস ভাঙচুর, নিরব প্রশাসন

০৫ জুলাই ২০২৫, ০৮:১৮ AM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০৫:৫৯ PM
ইনসেটে ছাত্রদলকর্মী শামীম আশরাফী

ইনসেটে ছাত্রদলকর্মী শামীম আশরাফী © টিডিসি

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে (হাবিপ্রবিসাস) হামলার ৪ দিন পার হলেও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কোনো দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত সোমবার (৩০ জুন) সন্ধ্যা ৭ টায় ছাত্রদল কর্মী শামীম আশরাফীর নেতৃত্বে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির অফিস ভাঙচুর করা হয়।

ঘটনার রাতেই বিশ্ববিদ্যালয় প্রক্টর বরাবর সাংবাদিকদের অফিস ভাঙচুরের বিচার চেয়ে আবেদন জমা দেওয়া হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ এনামউল্যা অফিস পরিদর্শন করেন এবং বিচারের আশ্বাস প্রদান করেন। কিন্তু এখন অবধি দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ করেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোঃ শামসুজ্জোহা বলেন, ‘উপাচার্যের নির্দেশনা অনুযায়ী ভাঙচুরের ঘটনায় যে ব্যবস্থা নেওয়া হবে তা প্রক্রিয়াধীন রয়েছে।’

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর কবির বলেন, ‘শুধু সাংবাদিক সমিতির কার্যালয় নয়, বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি ভাঙচুর করা হয়েছে। তাই বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত করবে হাবিপ্রবি প্রশাসন।’

‘ছোট ছোট মেয়েরা প্রেমিক নিয়ে কক্সবাজারে হোটেলে চলে আসে, রুম…
  • ২৪ অক্টোবর ২০২৬
মানিকগঞ্জে তিন সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করলেন খাদ্যমন্ত্…
  • ২৪ অক্টোবর ২০২৬
নদী বাঁচাতে শুধু খনন নয়, চাই সমন্বিত পরিকল্পনা
  • ২৪ অক্টোবর ২০২৬
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বটতলায় গাঁজা প্রস্তুতের ভিডিও …
  • ২৪ অক্টোবর ২০২৬
প্রতিষ্ঠার দুই দশক পরও অ্যালামনাই অ্যাসোসিয়েশন নেই নজরুল বি…
  • ২৪ অক্টোবর ২০২৬
গত ৪ মাসে ৫ শিক্ষার্থীকে হারিয়ে শোকে মাতম মাভাবিপ্রবি
  • ২৪ অক্টোবর ২০২৬