শাবিপ্রবির সঙ্গে যৌথ উদ্যোগে আইএফআইসি ব্যাংকের আর্থিক সাক্ষরতা বিষয়ক কর্মশালা

২৯ জুন ২০২৫, ০৪:৪৮ PM , আপডেট: ২৯ জুন ২০২৫, ০৫:৫৪ PM
শাবিপ্রবিতে আর্থিক সাক্ষরতা বিষয়ক বিশেষ কর্মশালা

শাবিপ্রবিতে আর্থিক সাক্ষরতা বিষয়ক বিশেষ কর্মশালা © সংগৃহীত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)-এর শিক্ষার্থীদের নিজস্ব আর্থিক ব্যবস্থাপনা ও পেশাগত দক্ষতা বৃদ্ধি বিষয়ক সম্মুখ ধারণা প্রদানের লক্ষ্যে আর্থিক সাক্ষরতা বিষয়ক বিশেষ কর্মশালার আয়োজন করেছে আইএফআইসি ব্যাংক পিএলসি।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়টির মিনি অডিটোরিয়ামে শাবিপ্রবির-নৃবিজ্ঞান বিভাগের সঙ্গে যৌথ উদ্যোগে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

শাবিপ্রবির প্রক্টর মো. মোখলেসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সিলেট অফিসের নির্বাহী পরিচালক খালেদ আহমেদ।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিপার্টমেন্ট অব ইকোনমিক্সের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম, ডিপার্টমেন্ট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের প্রধান অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম, আইএফআইসি ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ অব ব্রাঞ্চ বিজনেস মো. রফিকুল ইসলাম।

এ সময় বক্তারা টেকসই অর্থনৈতিক উন্নয়নে আর্থিক সাক্ষরতার গুরুত্ব তুলে ধরেন এবং এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের কাজে লাগানোর বিষয়ে উৎসাহী হওয়ার জন্য আহ্বান জানান।

উক্ত কর্মশালায় রিসোর্সপার্সন হিসেবে তরুণ শিক্ষার্থীদের সঙ্গে পেশাগত দক্ষতা বৃদ্ধি, অর্থিক সু-ব্যবস্থাপনা ও প্রযুক্তিগত ভবিষ্যৎ চ্যালেঞ্জ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন আইএফআইসি ব্যাংকের হেড অব সেন্ট্রালাইজ্ড রিটেইল মার্কেটিং মিজ ফারিহা হায়দার।

উল্লেখ্য, আইএফআইসি ব্যাংক বছরব্যাপী শহর থেকে প্রান্তিক পর্যায় ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আর্থিক সাক্ষরতা বিষয়ক কার্যক্রম পরিচালনা করে আসছে।

মিস অ্যান্ড মিসেস ডক্টর ২০২৫: গ্র্যান্ড ফিনাল ২৪ অক্টোবর
  • ২৩ অক্টোবর ২০২৬
জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগে প্রধানমন্ত্রীর সফরে বাদ জাপানে…
  • ২৩ অক্টোবর ২০২৬
শিশুকে যৌন হয়রানির কথা স্বীকারের সময় শিক্ষককে সপাটে চড় বাবা…
  • ২৩ অক্টোবর ২০২৬
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা বাংলাদেশের
  • ২৩ অক্টোবর ২০২৬
ফেসবুক পোস্টকে কেন্দ্র করে মৎস্য খামারিকে এলোপাতাড়ি কুপিয়ে …
  • ২৩ অক্টোবর ২০২৬
খুতবার সময় পাশের মুসল্লিকে চুপ করালেও কি গুনাহ হবে?
  • ২৩ অক্টোবর ২০২৬