সংসদ নির্বাচনে ঢাকায় প্রার্থী হতে চান হাবিপ্রবি শিক্ষার্থী তানভীর

১০ জুন ২০২৫, ১২:০০ PM , আপডেট: ২০ জুন ২০২৫, ০৭:৪৮ AM
হাবিপ্রবির মার্কেটিং বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ তানভীর হোসাইন

হাবিপ্রবির মার্কেটিং বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ তানভীর হোসাইন © সংগৃহীত

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) মার্কেটিং বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ তানভীর হোসাইন আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার যেকোনও একটি আসন থেকে সংসদ সদস্য পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। শিক্ষা ব্যবস্থায় গুণগত পরিবর্তন আনার লক্ষ্যে তার এ রাজনৈতিক যাত্রার সূচনা।

তানভীর হোসাইন হাবিপ্রবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক। তিনি একটি জাতীয় দৈনিকের মাল্টিমিডিয়া স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন তিনি পাঁচ বছর আগে প্রতিষ্ঠা করেন ‘আটপাড়া স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’ নামে একটি শিক্ষাবিষয়ক সংগঠন। এটি নেত্রকোনার আটপাড়ায় শিক্ষার প্রসার, দরিদ্র শিক্ষার্থীদের সহায়তা এবং শিক্ষার গুণগত মান উন্নয়নে কাজ করে যাচ্ছে। 

তানভীর বলেন, ‘প্রতিনিয়ত কাজ করতে গিয়ে দেখেছি, নীতিনির্ধারণী পর্যায়ে না পৌঁছানো পর্যন্ত বাস্তব পরিবর্তন আনা কঠিন। তাই আমি রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখতে চাই, যাতে শিক্ষা খাতে দীর্ঘমেয়াদী ও কার্যকর পরিবর্তন আনা যায়।’

আরও পড়ুন: এক বোর্ডে বেশি ফেল, অন্য বোর্ডে কম— যা বলছে এনটিআরসিএ

তানভীরের এ ঘোষণায় হাবিপ্রবির শিক্ষার্থীরা বলছেন, বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী, সচেতন এবং কর্মঠ শিক্ষার্থী যদি সংসদে পৌঁছান, তাহলে তরুণদের কণ্ঠস্বর আরও জোরালো হবে।

আটপাড়ার সাধারণ মানুষ ও সংগঠনের সদস্যরাও সামাজিক যোগাযোগমাধ্যমে ও স্থানীয়ভাবে তাকে শুভ কামনা জানিয়েছেন। তরুণদের মধ্য থেকে রাজনৈতিক নেতৃত্বে উঠে আসার এ উদ্যোগ ইতোমধ্যেই বিভিন্ন মাধ্য, আলোচনার জন্ম দিয়েছে। তানভীর চান, শিক্ষা হোক অধিকার, শিক্ষা হোক অগ্রগতির প্রথম সোপান। সে লক্ষ্যেই আগামী নির্বাচনে অংশগ্রহণ করার তার এ সাহসী পদক্ষেপ।

ফুটবল খেলায় অতিথি না করায় ১৪৪ ধারার ‘মাইকিং’, ছাত্রদল নেতাক…
  • ২৪ আগস্ট ২০২৬
দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ২৪ আগস্ট ২০২৬
চাঁদপুর জেনারেল হাসপাতাল হবে ৫০০ শয্যার, ১৫ তলা ভবন নির্মাণ…
  • ২৪ আগস্ট ২০২৬
নবীনদের স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের মিছিল
  • ২৪ আগস্ট ২০২৬
ঢাবির ফজলুল হক হলের ভিপি, সমাজসেবা সম্পাদক ও ভুক্তভোগী শিক্…
  • ২৩ আগস্ট ২০২৬
সাত কলেজের শিক্ষার্থীদের সেন্ট্রাল ইউনিভার্সিটিতে স্থানান্ত…
  • ২৩ আগস্ট ২০২৬