২৫ ঘণ্টা ধরে অনশনে ডিজিটাল ইউনিভার্সিটি শিক্ষার্থীরা

২২ মে ২০২৫, ১০:৫০ AM , আপডেট: ২৯ জুন ২০২৫, ০৮:৫১ PM
ইউজিসি কার্যালয়ের সামনে অনশনে ডিজিটাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা

ইউজিসি কার্যালয়ের সামনে অনশনে ডিজিটাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা © টিডিসি ফটো

গাজীপুরের ডিজিটাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ইউজিসি ভবনে টানা ২৫ ঘণ্টা ধরে অনশন কর্মসূচি পালন করছেন। তারা বলছেন, আজ বৃহস্পতিবার (২২ মে) অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় বিশ্ববিদ্যালয়টির নাম পরিবর্তন সংক্রান্ত প্রস্তাব উঠতে পারে। সভায় ইতিবাচক সিদ্ধান্ত এলে তারা আন্দোলন স্থগিত করবেন বলে জানিয়েছেন।

এর আগে বুধবার সকাল ৯টা থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের দাবিতে অনড় রয়েছেন। অনশন চলাকালীন রাতে একজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে তিনি ফের আন্দোলনস্থলে ফিরেছেন।

বর্তমানে ১১ জন শিক্ষার্থী অনশনে রয়েছেন বলে জানান আন্দোলনকারীরা। তারা আশা করেছেন, আজকের কেবিনেট সভায় তাদের দাবির প্রতি সরকার সদয় হবে এবং দ্রুততম সময়ের মধ্যে সঠিক সিদ্ধান্ত নেবে। অন্যথায় তারা অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

আরও পড়ুন: ‘আমার দেহ, আমার সিদ্ধান্ত’ একটি উগ্র বিকৃত চিন্তা: ফরহাদ মজহার

এদিকে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের দাবিতে পূর্বঘোষিত ‘লংমার্চ টু ইউজিসি’ কর্মসূচির অংশ হিসেবে বুধবার গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বাসযোগে ইউজিসি কার্যালয়ের সামনে আসেন। পরে সেখান টানা অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। পরে ইউজিসি প্রাঙ্গণে এ অনশন শুরু হয়।

আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের নামের জন্য চারটি নাম প্রস্তাব করেছেন। এগুলো হলো বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেকনোলজি, বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি, বাংলাদেশ ইউনিভার্সিটি অব অ্যাডভান্সড টেকনোলজি ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি। এর মধ্যে থেকে যেকোনো একটি নাম নির্ধারণ করার দাবি তাদের।

‘জাবিতে ছাত্রদলের সাংগঠনিক পরিস্থিতি মূল্যবোধের সঙ্গে সামঞ্…
  • ০৩ অক্টোবর ২০২৬
এক বছরে তিন চাকরি, দিনে মাত্র ২-৩ ঘণ্টা পড়ার সুযোগ পেয়েই জজ…
  • ০৩ অক্টোবর ২০২৬
অন্যের ঝগড়া থামাতে গিয়ে প্রাণটাই হারালেন এইচএসসি ফলপ্রত্যাশ…
  • ০৩ অক্টোবর ২০২৬
আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে টঙ্গীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ০৩ অক্টোবর ২০২৬
সোনার জয়ের স্বপ্নে বিভোর বাংলাদেশের কপালে ব্রোঞ্জও জুটল না
  • ০৩ অক্টোবর ২০২৬
‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’ অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানম…
  • ০৩ অক্টোবর ২০২৬