‘আমার দেহ, আমার সিদ্ধান্ত’ একটি উগ্র বিকৃত চিন্তা: ফরহাদ মজহার

২২ মে ২০২৫, ১০:২৬ AM , আপডেট: ২২ মে ২০২৫, ০৫:৩৮ PM
বিশিষ্ট চিন্তাবিদ ও লেখক ফরহাদ মজহার

বিশিষ্ট চিন্তাবিদ ও লেখক ফরহাদ মজহার © সংগৃহীত

বিশিষ্ট চিন্তাবিদ ও লেখক ফরহাদ মজহার বলেছেন, ‘আমার দেহ, আমার সিদ্ধান্ত’ স্লোগানটি ব্যক্তিকেন্দ্রিক উগ্রতার একটি প্রতিফলন। বুধবার (২১ মে) জাতীয় প্রেস ক্লাবের মানিক মিয়া হলে গণশক্তি সভা আয়োজিত ‘নারীর ন্যায্যতা ও নারী সংস্কার কমিশন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমরা ইচ্ছেমতো নিজের শরীর নিয়ে যা খুশি করতে পারি না। আত্মহত্যা তো কারও ব্যক্তিগত সিদ্ধান্ত হতে পারে না। তাহলে এই স্লোগান আসলে সমাজ ও নৈতিকতা অস্বীকারের নামান্তর। এটা নারীর ক্ষমতায়নের নামে একটি পশ্চিমা ফর্মুলা চাপিয়ে দেওয়ার চক্রান্ত। 

ফরহাদ মজহার বলেন, আমরা ইচ্ছেমতো নিজের শরীর নিয়ে সিদ্ধান্ত নিতে পারি না। আমার দেহ, আমার সিদ্ধান্ত স্লোগানটি শুনতে যতটা মুক্তির কথা বলে, আদতে তা সমাজবিচ্ছিন্ন এক উগ্র ব্যক্তিতান্ত্রিক চিন্তার প্রতিফলন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, আমার শরীর আমার হলেও, আমি আত্মহত্যার সিদ্ধান্ত নিতে পারি না—কারণ আমি এই সমাজের অংশ, এই রাষ্ট্রের অংশ।

ফরহাদ মজহার বলেন, আমরা একটি রাজনৈতিক জনগোষ্ঠী। আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হবে—এটাই স্বাভাবিক। কিন্তু এই ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে বুদ্ধিবৃত্তিকভাবে, অশ্লীল তর্কে নয়। শালীনতা ও সামাজিক ঐক্য বজায় রেখেই আমাদের অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়তে হবে।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল। তিনি বলেন, নারীর অধিকার আন্দোলনের নামে এখন সমকামিতা ও অবাধ যৌনতাকে লাইসেন্স দেওয়ার আয়োজন চলছে। এটা ৯০ ভাগ মুসলমানের দেশে কখনোই গ্রহণযোগ্য নয়। যারা নিজেদের ‘প্রগ্রেসিভ’ বলেন, তারা বাস্তবে নারীর মর্যাদা রক্ষা করতে ব্যর্থ।

আরও পড়ুন: ড. ইউনূসকে ৪১ সিনেটরের লেখা চিঠিতে নির্বাচন নিয়ে কি চাপ দেওয়া হয়েছে?

নুরুল ইসলাম বুলবুল বলেন, তথাকথিত নারী সংস্কার কমিশনের রিপোর্ট জাতি প্রত্যাখ্যান করেছে। এটি পশ্চিমা দাতা সংস্থার অ্যাজেন্ডা বাস্তবায়নের কৌশল মাত্র। আমরা এই কমিশনের পূর্ণ বাতিল চাই।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া এবং সঞ্চালনা করেন গণশক্তি সভার সভাপতি সাংবাদিক সাদেক রহমান। সভায় আরও বক্তব্য রাখেন কর্নেল (অব.) হাসিনুর রহমান বীর প্রতীক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মো. শহিদুল ইসলাম, মেজর (অব.) রেজাউল হান্নান শাহীন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. শামীমা তাসনীমসহ আরও অনেকে।

সংসদে বিরোধী দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিকল্পি…
  • ১২ নভেম্বর ২০২৬
যশোরে দুই আদালতে ককটেল বিস্ফোরণ
  • ১২ নভেম্বর ২০২৬
৬ মাসের বেতন, ম্যাকবুক, ব্যবসা করতে চাইলে আরও ১০ হাজার ডলার…
  • ১২ নভেম্বর ২০২৬
কক্সবাজারে আবাসিক হোটেলে ফের আগুন
  • ১২ নভেম্বর ২০২৬
জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ে আরও ৪ প্রতিষ্ঠান পরিদর্শনের ন…
  • ১২ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর নাম-ছবি দিয়ে খোলা ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950